× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পিআইডি

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
ইন্টারটেক্স পর্তুগাল

পর্তুগালের পোর্তো শহরের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ এক্সপোনরে ‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’-মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজের দীনা বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স তাঁর বক্তৃতায় বাংলাদেশের বৈশ্বিক অ্যাপারেল খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন এবং মানসম্পন্ন, টেকসই ও কমপ্লায়েন্ট পোশাক উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সুনামের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করবে এবং ইউরোপীয় বাজারে বাংলাদেশের উপস্থিতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টেক্সটাইল, অ্যাপারেল, ফুটওয়্যার, লেদার এবং টেক্সটাইল যন্ত্রপাতি শিল্পকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরের ১৪টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের অ্যাপারেল উৎপাদন সক্ষমতা, টেকসই উন্নয়ন, কমপ্লায়েন্স, উদ্ভাবন এবং রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া মেলাটি ২১ মে শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..