× Banner
সর্বশেষ
টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ইনফরমেশন শেয়ারিং এখন একটি হাইব্রিড সিস্টেমে আছে। ‌ বর্তমানে ডিভাইস বেজড সোসাইটিতে ইনফর্মেশন শেয়ারিং হচ্ছে অনেক বেশি। তাই সরকারকে আধুনিক সেবা দিতে হলে ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের সমস্যার সমাধানে সেটা করতে পারলে গ্রাম পর্যায়েও মেধা বিকশিত হওয়ার সুযোগ পাবে।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সমস্যার সমাধান করতে হলে এর এ্যানাটমি সঠিকভাবে বুঝতে হবে। তিনি বলেন, কোনো সমস্যার ডায়াগনোসিস সঠিকভাবে না হলে এর ট্রিটমেন্ট সঠিক হবে না।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..