× Banner
সর্বশেষ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় ডাসারের যুবক নিহত  পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের সাক্ষাৎ তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না – ত্রাণমন্ত্রী সংরক্ষিত নারী আসন-২৯৬ সংসদ সদস্যের তালিকা ইসিতে নবাগত সংসদ সদস্যের মতবিনিময় আইন-শৃঙ্খলা সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে  কঠোর হুঁশিয়ারি – নবাগত এমপি খোকনের খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে – বাণিজ্যমন্ত্রী সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শার্শার কায়বা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ নারী আটক সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ডাসারের যুবক নিহত 

ACP
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
ইতালিতে সড়ক দুর্ঘটনায় ডাসারের যুবক নিহত 

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার বেল্লাল বেপারী  নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বেল্লাল বেপারী উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।
আজ সোমবার  সন্ধ্যায় নিহতের পরিবার সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
এলাকা ও নিহতের চাচাত ভাই বিএম রতন বেপারী জানান, অনেক স্বপ্ন নিয়ে সংসারের হাল ধরার জন্য বেল্লাল প্রায় নয় মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান। কিন্তু তার সব স্বপ্ন অধরাই রয়ে গেল।
গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে ইতালির মিলানো শহরে সড়কে হেটে যাওয়ার সময় একটি প্রাইভটকারে চাপায় গুরুতর আহত হন।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি  হাসপাতালে ভর্তি করেন।আজ সোমবার সন্ধ্যায় সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে  ইতালিতে বেল্লাল মোল্লার মৃত্যুর খবরে বাড়ীতে পৌঁছালে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া।পরিবারের একমাত্র উপর্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার।
এব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..