× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী(সংস্থাপন) চিত্ত রঞ্জন দাশের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
চিত্ত রঞ্জন দাশের মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ  নবীগঞ্জের কৃতি সন্তান, করগাও ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্ধা বাংলাদেশ সরকারের  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (পি ডাব্লিউ ডি) সংস্থাপন বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দাশ (৭০) আর নেই।
গতকাল  ১লা আগষ্ট শনিবার রাত ১০.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে স্টোক করে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন তিনি।( দিব্যান্ লোকান্ স্বঃ গুচ্ছতু)।
তিনি  কিছু দিন ধরে কিডনি রোগে ভোগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে মরদেহ আসার পর আজ রবিবার দুপুরে তাঁর নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার তাজপুর গ্রামে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডলীর সদস্য বাদল কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন সামাজিক, রাজৈনতিক ও ধর্মীয় সংগঠনের লোকজন গভীর শােক প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..