× Banner
সর্বশেষ
মোবাইলে ঘরে বসেই জানতে পারবেন ভোটের ফলাফল নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অনলাইন ডেক্স

ইউক্রেনে যুদ্ধে যেতে অস্বীকৃতি যুদ্ধ ফেরত সেনাদের

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০২২
ইউক্রেনে যুদ্ধে যেতে অস্বীকৃতি যুদ্ধ ফেরত সেনাদের

ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্মুখ সমর থেকে পাওয়া অভিজ্ঞতার কারণে রুশ অনেক সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানাচ্ছে বলে জানিয়েছেন, রাশিয়ান মানবাধিকার-বিষয়ক আইনজীবী এবং কর্মীরা।

এক রুশ সেনা বলেন, চলতি বছরের শুরুতে পাঁচ সপ্তাহ ইউক্রেনে লড়াই করেছেন। তিনি অন্যকে হত্যা করা ও অন্যকে মারার জন্য ইউক্রেনে ফিরে যেতে চাই না।

বর্তমানে তিনি এখন রাশিয়ার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং সম্মুখ সমরে যাওয়া এড়াতে আইনি পরামর্শ নিচ্ছেন। ইউক্রেনে ফিরে যাওয়া এড়াতে এই রকম আইনি পরামর্শ নিতে আইনজীবীদের দ্বারস্থ হওয়া শত শত রাশিয়ান সেনার মধ্যে একজন।

তিনি আরো বলেন, আমরা চোখ বাঁধা বিড়াল ছানার মতো ছিলাম। আমাদের সেনাবাহিনীর কর্মকাণ্ডে আমি অবাক হয়েছি। আমাদের সরঞ্জাম দিতে তারা বেশি খরচ করতে রাজি না। কেন যে সেগুলো দেওয়া হলো না?

আইনজীবী তাদের বলেন, হেডকোয়ার্টারে ফিরে তাদের চিঠি লিখে জানানো উচিত তারা ‘নৈতিক ও মানসিকভাবে ক্লান্ত’ এবং ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে আর পারবেন না।

আইনজীবীর পরামর্শে চিঠি দেওয়া হলে পরবর্তীতে সের্গেইকে জানানো হয়, নিজ ইউনিটে ফিরে যাওয়া গুরুত্বপূর্ণ। কারণ, এভাবে চলে গেলে তা পদত্যাগ হিসেবে ধরা হবে এবং এতে তাকে সাজার মুখে পড়তে হবে।

রাশিয়ার মানবাধিকার-বিষয়ক আইনজীবী অ্যালেক্সি তাবালভের মতে, রাশিয়ায় চুক্তিবদ্ধ সেনা সদস্যদের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নিজ ইউনিটে থাকতে সেনা কমান্ডাররা ভয়ভীতি দেখান। তবে তাবালভ এও বলেছেন, রাশিয়ার সামরিক আইনে এমন একটি ধারা আছে, যেখানে সেনাদেরকে যুদ্ধে যাওয়ার নির্দেশ প্রত্যাখ্যানের সুযোগ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..