× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০২২
ইউক্রেনকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি

রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন ইঙ্গিত দিয়েছেন, ইউরোপের সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জাপোরিঝঝিয়া থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যদি তারা রাশিয়াকে বিদ্যুতের জন্য মূল্য পরিশোধ না করে।

ঝাপোরিঝজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত। ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি হামলা করার পরপরই রাশিয়া এ প্ল্যান্টটি দখল করে।

ইউক্রেনকে প্ল্যান্টের বিদ্যুতের জন্য দাম দিতে হবে, এমনটি জানিয়ে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন, যদি ইউক্রেনের জ্বালানি বিভাগ বিদ্যুৎ নেওয়ার জন্য অর্থ দিতে প্রস্তুত থাকে তাহলে এটি ইউক্রেনের জন্য কাজ করবে। যদি না হয় তাহলে এ প্ল্যান্টটি রাশিয়ার জন্য কাজ করবে।

এদিকে রুশ ডেপুটি প্রধানমন্ত্রী এমন সময় এ কথা বললেন যখন রাশিয়ার কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনে দক্ষিণ দিকে দখল করা অঞ্চলগুলো যেমন খেরসন এবং জাপোরিঝঝিয়ার বড় একটি অংশে লম্বা সময়ের জন্য থাকতে চায় তারা।

রুশ ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন, প্ল্যান্টটিতে তার কার্যক্রম চলবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।


এ ক্যটাগরির আরো খবর..