× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই

ডেস্ক

ইউক্রেনকে অস্ত্র দিবে ফান্স

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৫ মে, ২০২৩
france

ফ্রান্স ইউক্রেনকে আরো বেশকিছু হালকা ট্যাংক ও সাঁজোয়া যান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্যারিসের এলিসি প্রাসাদে রোববার রাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাক্ষাতকালে এ প্রতিশ্রুতি দেয়া হয়। এ সময়ে উভয়ে সামরিক সহায়তা জোরদার করা নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দু’নেতা বলেন, আগামী কয়েক সপ্তাহে ফ্রান্স কয়েক ব্যাটালিয়ন সৈন্যকে প্রশিক্ষণ এবং সরঞ্জাম দেবে। এছাড়া আরো কয়েক ডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যানও দেবে।

উভয়ে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাশিয়ার না থাকে। জেলেনস্কি ইতালিতে সেদেশের নেতৃবৃন্দ ও পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতের পর জার্মানী যান।

ইউক্রেনে রুশ হামলার পর এ প্রথম তিনি জার্মানী সফর করেন। সেখানে তাকে শার্লেমেন পুরস্কার দেয়া হয়। জার্মানী সফর শেষে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান ঘাঁটি ভিলাকুব্লেতে পৌঁছানোর পর জেলেনস্কি টুইট করে বলেছেন, ‘ইউরোপের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে, রাশিয়ার ওপর চাপ বাড়ছে।’


এ ক্যটাগরির আরো খবর..