× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের শেষ দিন

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: এজবাস্টন টেস্টে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৪১৪ রান। স্বাগতিকরা এগিয়ে আছে ৩১১ রানে।

এজবাস্টনে চতুর্থ ইনিংসে তিন শ’ রানের বড় টার্গেট দিয়ে কখনো টেস্ট হারেনি ইংল্যান্ড। এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৮১ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। এর আগে ১১ বার ৩০০ বা এর বেশি রানের টার্গেট দেওয়া দল সাতবারই জিতেছে। এ ছাড়া চতুর্থ ইনিংসে ৮০ ওভারের বেশি খেলার ঘটনাই আছে মাত্র তিনবার।

আগের দিনের বিনা উইকেটে ১২০ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক (৬৬)ও অ্যালেক্স হেলস (৫৪)।

দিনের শুরুতেই দুই ওপেনারকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে রুট ও জেমস ভিন্সের ব্যাটে। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৯৫ রানের জুটি। ইয়াসির শাহর বলে রুট (৬২) মোহাম্মদ হাফিজের ক্যাচে পরিণত হলে ভাঙে ৩৫.৪ ওভার স্থায়ী এই জুটি।

এরপর দলীয় ২৮২ রানের মধ্যে ভিন্স (৪২) গ্যারি ব্যালান্স (২৮) ফিরে গেলেও  ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটি গড়ে ইংল্যান্ডের লিড ৩০০ পার করেন জনি বেয়ারস্টো (৮২*) ও মঈন আলী (৬০*)। পঞ্চম দিনে ইংল্যান্ড অধিনায়ক কুক ইনিংস ঘোষণা করেন কখন, সেটাই এখন দেখার অপেক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..