আড়পাড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন-২০১৬

মধুখালী প্রতিনিধিঃ আগামীকাল ৩১-১০-২০১৬ইং তারিখ রোজ সোমবার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন হতে যাচ্ছে।

জানা গেল আড়পাড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের নিবাচিত ইউ.পি সদস্য মোঃ আঃ মাজেদ শিকদার মারা যাওয়ার পর এই ওয়ার্ডের ৬৫নং উত্তর আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উপ-নির্বাচন ০৭নং ওয়ার্ডে ইউ.পি সদস্য উপ-নির্বাচন পদে ০২ জন প্রার্থী প্রতিদদ্ধিতা করছেন। ০১ মোঃ লিয়াকত আলী বিশ্বাস (ফুটবল মার্কা) ০২ মোঃ রেন্টু শিকদার  (মোরগ মার্কা)। মোট ভোটারের সংখ্যা ১০৩২জন। এর মধ্যে পুরুষ ৫১৯জন এবং মহিলা ৫১৩ জন। ভোট গ্রহন সকাল ০৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে চলবে।

মোট বুথের সংখ্যা ৪টা মহিল ০২ পুরুষ ০২। সবশেষে পর্যালোচনা ও ভোটারের মাধ্যমে শোনা যাচ্ছে মোঃ লিয়াকত আলী বিশ্বাসের ফুটবল মার্কার ভোট এগিয়ে আছে আশা করা যায় বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশী। তাছাড়া ভোটারের নির্বাচনী এলাকায় আইন শৃংখলা বাহিনী নিয়োজিত আছে এবং নির্বাচনী এলাকায় কোন প্রকার বিশৃংখলা ও নাশকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই আশা করা যায় সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।