সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীয়তপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন অপুকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। রবিবার বিকাল ৫টায় চন্দ্রপুর বাজারে এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা, সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির আলম শিকদার, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রিপন শিকদার এর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল চন্দ্রপুর বাজার প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে চন্দ্রপুর বাজারে মহা-সমাবেশে পরিনত হয় আনন্দ মিছিলটি। এসময় নেতা-কর্মীদের মাঝে চন্দ্রপুর আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় মাঠে মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় নেতা কর্মীরা বলেন, শরীয়তপুরের মাটি শেখ হাসিনার ঘাটি। শরীয়তপুরের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা ইকবাল হোসেন অপুকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় দেশরতœ শেখ হাসিনাকে চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।