× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার

ডেস্ক

আসছে ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই

আসছে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি। এই দিন ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।

এ সময় ১১ দিনের অভিযান শুরু হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।

বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে বিভিন্ন দেশ থেকে ভিসা বাতিল ও অনঅ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনঅ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না, যেসব দেশের সঙ্গে আমাদের অনঅ্যারাইভাল ভিসার চুক্তি আছে তাদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা ভিসা দেবো না।

মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, তাদের কোনো আপডেট আপনাদের কাছে আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম এসেছিল।  তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল৷ এক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকে সেসব বিষয় নিয়ে তারা আলাপ করেছে।

রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, যারা সেখানে গেছেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনবো।


এ ক্যটাগরির আরো খবর..