× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ তরুণী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

 সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে সানজিদা আক্তার তুলি (২৩) নামের এক তরুণী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার দেহ তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় ইউনিক কাউন্টারে সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সানজিদা আক্তার তুলি আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার মামুনেন স্ত্রী বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুর ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গী শরিফুল ইসলামকে সাথে নিয়ে ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে আশুলিয়ার নবীরগন এলাকায় মাদকের বড় একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সানজিদা নামের ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের পকেটে রক্ষিত ৩৮০’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত এই সুন্দরী দীর্ঘদিন যাবত নবীনগর, ডেন্ডাবর, পল্লীবিদ্যুত, নিরিবিলি, নওয়ারহাট, ধামরাই এলাকায় ইয়াবা পাইকারী বিক্রয় করে ব্যবসা করে আসছিলো।

এই ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।উল্লেক্ষ্য, আশুলিয়া নিরিবিলি একাকা নিজ ঘর থেকে ১ মাস আগে এই সুন্দরী তরুণীর মা ও ছোট ভাইকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ।


এ ক্যটাগরির আরো খবর..