× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

আশাশুনিতে এনজিও উন্নয়ন কর্তৃক বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে এনজিও উন্নয়ন কর্তৃক বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে আশাশুনি উপজেলায় আশাশুনি ও শোভনালী ইউনিয়নে উন্নয়ন সংস্থা কর্তৃক পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় বৃষ্টির পানি সংরক্ষনে অতী দরিদ্র পরিবারের মধ্যে ১৫০০ লিটার পানি ধারন ক্ষমতা সম্পন্ন ১শ ২০টি পানির ট্যাংক বিতরন করা হয়।

পানির ট্যাংক বিতরণ অনুষঠানে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান স.ম.সেলিম রেজা মিলন ও শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেন সানা। আশাশুনি ইউনিয়নের বিভিন্ন গ্রামবাসীর খাবার পানির সমস্যা মোকাবেলার জন্য বৃষ্টির পানি সংরক্ষণে অতী নাজুক পরিবারের মাঝে ১ হাজার ৫শ লিটারের ১শ২০ টি পানির ট্যাংক, ২৩ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন ১২০টি ফিল্টার,৩০০ কেজি ফিটকিরি, ২০ লিটারের ১২০টি বালতি, বৃষ্টির পানি ধরার জন্য ৩শ কেজি পলিথিন এবং ২শ ৪০ টি টিন  বিতরণ করা হয়।

এ ছাড়াও পরিবার গুলোর মাঝে ৪শ ৮০ টি ছফেদা, লেবু, পেয়ারা, এবং তেচপাতা গাছের চারা বিতরণ করা হয় । পানির ট্যাংক স্থাপনের জন্য ১শ ২০টি রিং ও ১শ২০ টি ঢাকী প্রদান করা হয় । তীব্র গরম ও সংকটের সময় খাবার পানি নিশ্চিত করণে বৃষ্টির সময় পানি ধরে রাখার জন্য ট্যাংক বিতরণ করা হয় । এছাড়াও উক্ত বিতরণী অনুষ্ঠানে উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান, শাখা ব্যাবস্থাপক অতীশ দিপংকর মন্ডল এবং মোঃ আরাফাতুর রহমান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..