× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

কাউকে পাওয়া যায়নি গুলশানের ভবনে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান ১ নম্বরে একটি ইলেকট্রনিকস পণ্যের শোরুমে অভিযান চালায় পুলিশ কয়েকজন তরুণের জোর করে ঢোকার খবরে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ভবনের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারা সন্দেহভাজন কাউকে পাননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার শাহাবউদ্দিন কোরেশি বলেছেন, এটি চুরির ঘটনা। ভবনের পঞ্চম তলায় চুরির ঘটনা ঘটে। দ্বিতীয় তলা দিয়ে চোররা পালিয়ে যায়। সেখানে দুটি ব্যাগ ও একটি মোবাইল ফোন সেট পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে গুলশান ১ নম্বরে উদয় টাওয়ারে একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে কয়েকজন তরুণের জোর করে ঢোকার খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে পুলিশ। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের গাড়ি।

এর আগে র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মির্জা আজম জানান, তাদের ধারণা, যারা ভেতরে ঢুকেছে তারা চোর কিংবা ডাকাত দলের সদস্য। এর সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক নেই।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতি ও তরুণদের জোর করে ভবনে ঢোকার খবরে আতঙ্ক তৈরি হয় আশপাশের বিভিন্ন ভবনের অফিস ও দোকানকর্মীদের মধ্যে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ে বিঘ্নিত হয় যানবাহন চলাচল।


এ ক্যটাগরির আরো খবর..