গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনি কুড়িকাহনিয়া ৭/২নং পোন্ডারের কপোতাক্ষ নদীর বেড়ি বাধঁভেঙ্গে ২ গ্রাম প্লাবিত। পানি বন্ধি হয়ে পড়েছে কয়েক শত পরিবার। তলিয়ে গেছে দুই শতাধিক মৎস্যঘের, ফসলি জমি। সোমবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের ৭/২ পোল্ডারের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষের প্রায় তিন’শ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে আশ্রয় হীন হয়ে পড়েছে তিনশাধিক পরিবার ।
স্থানীয়রা জানান, আগে থেকেই বাধটি ঝুঁকিপূর্ণ বাঁধটি প্রবল জোয়ারের চাপে ভোরের দিকে ভেঙ্গে যায়। ফলে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে মৎস্য ঘের ও ফসলি জমি। ইতিমধ্যে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ স্বেচ্ছায় বেড়িবাধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেড়িবাধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
তবে এলাকাবাসির অভিযোগ করে আমাদের এ প্রতিবেদনকে জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের আর প্রয়োজন নেই। কারণ বাঁধ না ভাঙ্গে তারা এলাকায় আসে না। সময় মত যদি পানি বেড়ী বাধ সংস্কার করেন তা তাহলে আমাদের এই সমস্যা মোকাবেলা করতে হতো না।
এ ব্যাপারে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, বাঁধদিন দির্ঘদিন ধরে ঝুকিপুর্ণ থাকায় বার বার পানি উন্নয়ন বোর্ডকে তাগিদ দেওয়ার পরও সংস্কারের কোন পদক্ষেপ নেয়নি। পানি উন্নয়ন বোর্ড এর গাফিলাতির কারণেই ইউনিয়নবাসীর এ দৈন্য দশা। তিনি আরো জানান, এখনই বাঁধটি সংস্কার করতে না পারলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।



