× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আ’লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র সংগ্রহ

Dutta
হালনাগাদ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
agailjhara

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়ন সদস্য, আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগহ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর কার্যালয় থেকে আবুল হাসানাত আবদুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এসময় সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. আবু বকর সিদ্দিক, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল উপস্থিত ছিলেন।

প্রসংগত, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩০৪৩০৩জন। এর মধ্যে গৌরনদী উপজেলায় ১৭২৪৫১জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১৩১৮৫২জন।


এ ক্যটাগরির আরো খবর..