× Banner

সন্দীপ গায়েন টুটুল

আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ ৭৮তম জন্মদিন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
আবুল হাসনাত আব্দুল্লাহ জন্মদিন

আজ ১০ ডিসেম্বর আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ’র ৭৮তম জন্মদিন। আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সাবেক আওয়ামী লীগ নেতা ও পানিসম্পদ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, বরিশালের আইনজীবী, পানিসম্পদ, বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ এবং ভুমিমন্ত্রী ছিলেন। যাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবর রহমানের সাথে হত্যা করা হয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

আবুল হাসনাত আবদুল্লাহ ১৯৭৩ সালে বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হাসনাত আবদুল্লাহ ১৯৯৬ থেকে ২০০০ পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপ ছিলেন। ৫ জানুয়ারি অনুষ্ঠিত ২০১৪ সাধারণ নির্বাচন হাসনাত আবদুল্লাহ তৃতীয় বার ও ২০১৮ সালে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।হাসানাত জন্মদিন

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল ১ আসনের সংসদ সদস্য। ১৮ জানুয়ারি ২০১৮ সালে তিনি পার্বত্য শান্তি চুক্তি বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক মনোনীত হন,যা বাংলাদেশ সরকারের মন্ত্রীর পদমর্যাদার।

১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ওপর হামলার আগেই হামলা হয় মিন্টো রোডে অবস্থানকারী সেরনিয়াবাত পরিবারে। সেখানে সর্বপ্রথম যাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয় ঘাতকেরা ধারণা করেছিল তিনি হাসানাত আবদুল্লাহ। কিন্তু অলৌকিকভাবে সেদিন প্রাণে বেঁচে যান তিনি। প্রাণে বেঁচে গেলেও তাঁকে হারাতে হয়েছে পিতা তৎকালীন পানি, সেচ ও বিদ্যুৎ সম্পদ মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত, দুই বোন বেগম আরজু মনি ও বেবী সেরনিয়াবাত, ভাই আরিফ সেরনিয়াবাত, চাচাতো ভাই শহিদ সেরনিয়াবাত এবং মাত্র চার বছরের সন্তান সুকান্ত আবদুল্লাহকে। এছাড়া সেদিন তিনি হারিয়েছেন তাঁর মামা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য কাছের পরিজনকে।হাসানাত জন্মদিন

আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা আবদুল্লাহ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদজননী ৭২ বছর বয়সে ২০২০ সালের ০৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।

 দ্বিতীয় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল ক্লাব সভাপতি।

তৃতীয় ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ এফবিসিসিআই এর পরিচালক, দি-বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক এবং কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য।  ছোট ছেলে সেরনিয়াবাত আসিক আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য।

এদিকে আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন পর্যায়ে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..