বাংলাদেশে বিশাল বিনিয়োগ করতে চলেছে আরামকো -অর্থমন্ত্রী

দি নিউজ ডেক্সঃ সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী হচ্ছে। আরামকো বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে বলে জানলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

বুধবার সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী হচ্ছে। আরামকো বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবে। তবে বিনিয়োগের পরিমাণ এখনই বলা যাবে না। এ ছাড়া অনেক বিষয়ে চুক্তিও হয়ে গেছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ভিত্তিতে একটি যৌথ কমিশন (জেসি) প্রতিষ্ঠিত হয়েছে। কমিশনের এবারের সভায় বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ। সৌদি আরবের ৪০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আবদুল রহমান গাসিম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।