× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি

আমার বাবার হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ -ড. রেজা কিবরিয়া

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ

সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, আমার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবার হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ। আমাকে শেখ হাসিনার কাছে বাবা হত্যার বিচার চেয়ে পাইনি। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। তার নির্দেশেই এই হত্যাকা- সংঘটিত হয়েছিল।
বুধবার ৩ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে তার নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শুরু আগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের চান্দাবাজ, দুর্নীতিবাজ,ভুমিখেকোদের মুলৎ উৎপাটন করাই আমার মুল লক্ষ্য ও উদ্দ্যেশ্য । স্বপ্নের মতো গড়ে তুলবো নবীগঞ্জ ও বাহুবলকে। সবাই অবাক হয়ে দেখেবে বাংলাদেশের মধ্যে নবীগঞ্জ ও বাহুবল হবে একটি মডেল উপজেলা যে স্বপ্ন আমার বাবা দেখতেন। আমি ৩৫টি দেশের উন্নয়নে কাজ করেছি এখন শেষ বয়সে আমার দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমরা মেধা ভিত্তিক সরকার চাই। আমি কথায় নয়, কাজে বিস্বাসী, আমার বাবা নবীগঞ্জ নিয়ে স্বপ্ন দেখতেন, সেই রকম উন্নয়ন করবো, সেটা দেখলে মানুষ অবাক হবেন, আমি নবীগঞ্জ ও বাহুবলে টেকনিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট করবো। নাসিংয়ের জন্য ডিগ্রীর ব্যবস্থা করবো। আমার দাদা বাড়ি নবীগঞ্জ দাদি বাড়ি বাহুবল, এখানে আমার নারীর টান রয়েছে। শুধু নবীগঞ্জ নয় সিলেট শহরকে একটি আর্দশ্য শহর বানাবো। আমাদের এলাকায় স্কুল কলেজ এতো উন্নতমানের নয়, আমাদের এলাকায় উন্নত মানের স্কুল কলেজ গড়ে তুলতে হবে, শিক্ষার মান আরও উন্নত করতে হবে। আমাদের শিক্ষারমান আশানুরুপ নয়। আমার বাবা একজন অনির্বাচিত অর্থমন্ত্রী হয়ে কি করেছেন আপনারা দেখেছেন, আমি নির্বাচিত হয়ে আপনাদের উন্নয়নে কাজ করবো। আমি আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যূর সন্নিকটে আছেন, তার জন্য দোয়া মাহফিল করার জন্য এসেছি। আওয়ামীলীগের আমলে খালেদা জিয়াকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়েছে। তাকে হাসপাতালে ঔষুধ পত্র সেবা দেয়নি।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মজিদুর রহমান ও সিনিয়র যুন্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায়, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ মিয়া, সহ সভাপতি মোঃ ছালিক মিয়া, শাহ দারা আলী, সহ সাধারন সম্পাদক এডভোকেট জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ তালুকদার, বাহুবল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান চান মিয়া, প্রফেসার মুস্তাহিদ আহমদ, শফিউল আলম বজলু, কয়ছর আহমদ, মুর্শেদ চৌধুরী, আব্দুর রকিব, ডাঃ সাহাজাহান আহমদ শাজন ,আব্দুল আলীম ইয়াসিনী,যুবদল নেতা জয়নাল আবেদিন,শাহিন তালুকদার প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রুস্তমপুর নয়মৌজা দাখিল মাদ্রাসার সুপার অধ্যক্ষ মাওলানা সাজাজ্জাদুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..