× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান-জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
আমাদেরকে যুদ্ধ করতে

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ৭০ এর  নির্বাচন হয়েছিল স্বায়িত্ব শাসনের জন্য। পাকিস্তানি তৎকালীন শাসকগোষ্ঠী আমাদেরকে স্বায়ত্তশাসন দেয়নি।  ওই নির্বাচনে বিজয়ী দলের নেতা শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি। ফলে আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। তখন আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান।
গৌরনদীর বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আহাম্মেদ এর স্মরণসভা উপলক্ষে শনিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, এত রক্ত, এত জীবন, এত শহীদদের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সকলের একমাত্র প্রত্যাশা ছিল শান্তিপূর্ণ একটি দেশ। শেখ মুজিবুর রহমান জনগণের সেই প্রত্যাশাকে পূরণ করতে পারেনি। একদলীয় শাসন বাকশাল কায়েম করে সে পাকিস্তানি শাসকগোষ্ঠীর মত দেশের সাধারণ জনগণের উপরে চালিয়েছে নির্যাতনের স্টিমরোলার। তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করেছে।
এর থেকে মুক্তি পেতেই ১৫ই আগস্ট এর সৃষ্টি হয়েছিল। আবার সেই শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে দলীয়করণ করেছিল। যার ফলশ্রুতিতে ৫ই আগস্টের সৃষ্টি হয়েছে। আমরা শহীদ জিয়ার উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুযোগ পেলে দেশকে একটি শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান (ফারুক মৃধা), বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মৃধা, মোঃ ইসাহাক সন্যামত, আব্দুস সালাম খান, আইয়ুব আলী মৃধা, মোঃ নুর মোহাম্মদ, আব্দুল বারেক বেপারী, ডাঃ এন্তাজ মিয়া, এসকে সেকান্দার তাজ শরীফ নাগীব প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..