× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

আমরা একাত্তরকে সামনে রেখে চব্বিশকে ধারণ করতে চাই -এস এম জিলানী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
চব্বিশকে ধারণ করতে চাই

আজকে যারা একাত্তরকে মুছে দিয়ে চব্বিশকে সামনে নিয়ে আসতে চায় তাদের উদ্দেশ্য করে বলতে চাই,আমরা একাত্তরকে সামনে রেখে চব্বিসকে ধারণ করতে চাই। এর বাইরে চিন্তা করার কোন অবকাশ নাই। বলেছেন গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

সোমবার রাতে(২৬ জানুয়ারী) কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বান্ধাবাড়ী বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে নেই। অনেকে মনে করেছে এই সুযোগে একাত্তরকে মুছে দিয়ে চব্বিশকে সামনে নিয়ে আসবে। আমি তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই,একাত্তর আমার মুক্তিযুদ্ধ,একাত্তর আমার স্বাধীনতা। এই একাত্তর আমার আগামী দিনের পথচলার প্রেরণা।

তিনি আরো বলেন,যারা একাত্তরকে মুছে দিতে চায় তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, একাত্তর না থাকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকবে না। একাত্তর না থাকলে বিএনপির রাজনীতি থাকবে না। ঠিক তেমনি একাত্তর না থাকলে শেখ মুজিবুর রহমান সাহেব ও আওয়ামী লীগের রাজনীতিও থাকবে না। তাই আমাদের একাত্তরকে সমুন্নত রাখতে হবে।

বান্ধাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এরপর এস এম জিলানী কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনের ভিটা গ্রামে জয় হরি সেবাশ্রমে অনুষ্ঠিত একটি সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন,আমি সুখে দুখে আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের জন্য ওই মহান সংসদে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলবো।


এ ক্যটাগরির আরো খবর..