টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকা থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে আমবোঝাই একটি ট্রাকে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের ব্যবহৃত ট্রাক, মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন) সকালে টাঙ্গাইল র্যাব-১২ এর সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান।
আটকরা হলেন- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার জয়ডাঙ্গী এলাকার মো আমিরুলের ছেলে মো. রনি ইসলাম (২৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার রগুনাথপুর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মামুন (৩০) ও একই থানার ঘিদ্র গড়গাঁও এলাকার মৃত ছোট মোহাম্মদের ছেলে মো. আফসার আলী (২৫)।




