× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িক স্থগিত

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে বুধবার (০৯ মার্চ) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

খবরে জানানো হয়, বুধবার আরব আমিরাতজুড়ে কোথাও ভারী, আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের কারণে আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

আবুধাবিতে স্থানীয় সময় ভোর ৫টা থেকেই আবহাওয়া আরো খারাপ হতে শুরু করে। আর খলিফা শহর ও এর আশেপাশের এলাকায় ভোর ৪টা থেকে বৃষ্টিপাত বাড়তে থাকে।

এদিকে, ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে দুবাইজুড়ে স্কুলগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..