× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

আবার গাজীপুরে পোশাক কারখানায় আগুন

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ট্রপিক্যাল নিটিং’ নামে একটি পোশাক কারখানার আগুন সকালে নিয়ন্ত্রণে এলেও আবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কারখানাটিতে আগুন ধরে। আজ শনিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুনে কারখানার বিপুল কাপড়, সুতা ও মেশিন পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় কারখানার তিনতলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে। ব্যাপকতা বেড়ে আগুন চার তলায়ও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘণ্টাখানেক পরে পুড়ে যাওয়া কাপড়ের স্তুপ থেকে কারখানার চারতলায় আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আবার কাজ শুরু করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..