× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

আফগানিস্তানে তালেবান সরকার নারীদের জীবন নরকে পরিণত করেছে

Dutta
হালনাগাদ: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
taliban

২০২১ সালের আগস্ট মাসে দ্বিতীয় দফা ক্ষমতায় আসে তালেবান৷ ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর, ক্ষমতা দখল করেই নারীদের অধিকার সীমিতকরণের উদ্যোগ নেয় তারা৷ উচ্চ শিক্ষার অধিকার হারায় আফগানিস্তানের নারীরা৷ তালেবান সরকার জানিয়ে দিয়েছে, মেয়েরা এখন সর্বোচ্চ ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়তে পারবে৷ তালেবানরা ক্ষমতায় যাওয়ার পর নারীরা চাকরি হারান৷ তাদের অনেকে গোপনে ব্যবসা শুরু করেছেন৷ তারা নিজেদের বাড়িতে জিম, বিউটি সেলুন, স্কুল পরিচালনা করছেন৷ এদের একজন ৪৪ বছর বয়সি লায়লা হায়দারি৷ কাবুলে তার একটি রেস্টুরেন্ট ছিল৷ সেখানে সন্ধ্যায় সংগীত ও কবিতা পাঠের আসর বসতো৷ বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক ও বিদেশিদের কাছে রেস্টুরেন্টটি জনপ্রিয় ছিল৷ ব্যবসার আয়ের একটি অংশ দিয়ে মাদক পুনর্বাসন কেন্দ্রও প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ তবে তালেবান ক্ষমতায় আসার পর সেটি ভেঙে ফেলেন তাদের সমর্থকেরা৷ ঐ ঘটনার পাঁচ মাস পর গোপনে একটি হ্যান্ডিক্রাফট সেন্টার খোলেন হায়দারি৷ সেখানে পোশাক তৈরি ও অলংকার বানিয়ে টাকা আয় করছেন প্রায় ৫০ জন নারী৷ তারা মাসে প্রায় সাড়ে ছয় হাজার টাকা আয় করেন৷ হায়দারি বলেন, ‘‘যে নারীদের কাজ খুব দরকার তাদের জন্য আমি এই প্রতিষ্ঠানটা শুরু করেছি৷”

হ্যান্ডিক্রাফট ব্যবসার কিছু অংশ দিয়ে মেয়েদের একটি গোপন স্কুলে অর্থ সহায়তা দিচ্ছেন হায়দারি৷ সেখানে প্রায় ২০০ মেয়ে গণিত, বিজ্ঞান ও ইংরেজি শিখছে৷ কিছু মেয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করছে৷ বাকিরা অনলাইনে পড়ছে৷ নারীদের জন্য বেশিরভাগ চাকরি নিষিদ্ধ করেছে তালেবান৷ মেয়েরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিতে পারছে না৷ মেয়েদের চলাফেরার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ তবে হাজার হাজার নারী তাদের বাড়িতে ছোট ব্যবসা শুরু করেছেন৷ এতে সাধারণত বাধা দিচ্ছে না তালেবান৷ পাশাপাশি হায়দারির মতো গোপন প্রতিষ্ঠানও কাজ করে যাচ্ছে৷

আফগান নারীদের জন্য পার্কে বা মেলায় যাওয়াও নিষিদ্ধ করেছে তালেবান সরকার৷ হাতে গোণা যে কয়টি জিম রয়েছে, সেগুলো এখন শুধু পুরুষদের জন্য নির্ধারিত৷ হিজাব পরেও নারীর বাড়ি থেকে একটু দূরে একা যাওয়ার অনুমতি নেই৷ একটু দূরে যেতে হলে পরিবারের কোনো পুরুষ সদস্যকে সঙ্গে রাখা বাধ্যতামূলক৷ ছবিতে কাবুলের এক পার্কে ট্রাম্পোলিনে মজার সময় কাটাচ্ছে ছেলে শিশুরা৷ উচ্চ শিক্ষার অধিকার কেড়ে নেয়ার পাশাপাশি ‘শিক্ষিত’ নারীদের চাকরির অধিকারও খর্ব করেছে তালেবান সরকার৷ বেশির ভাগ সরকারি চাকরিই এথন নারীর জন্য নিষিদ্ধ৷ বেসরকারি চাকরিতেও নারীরা সুযোগ হারাচ্ছেন ক্রমশ৷ সম্প্রতি জাতিসংঘসহ সব আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোতে আফগান নারীদের নিষিদ্ধ করেছে সরকার৷ ছবিতে স্থানীয় এক এনজিওতে ইউএনএইচসিআর পরিচালিত প্রশিক্ষণ শিবিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষানবিশ ধাত্রীরা৷

গত মাসে এক নির্দেশনায় বিউটিপার্লারও নিষিদ্ধ করে এক মাসের মধ্যে দেশের সব পার্লার বন্ধের আদেশ দেয় সরকার৷ ওপরের ছবিতে সরকারের ঘোষণা অনুযায়ী বিউটি পার্লার বন্ধ করছেন নারী কর্মীরা৷ বন্ধ হতে চলেছে তিল তিল করে গড়া বিউটি পার্লার৷ সামনে অনিশ্চিত ভবিষ্যৎ৷ কাবুলের এক পার্লার কর্মীকে গ্রাস করেছে সেই দুশ্চিন্তা৷ তালেবান সরকার আকষ্মিক ঘোষণায় সব পার্লার বন্ধ করে দেয়ায় সারা দেশে ১২ হাজার বিউটি পার্লারের ৬০ হাজারেরও বেশি নারী বেকারত্ব বরণ করবেন৷ বিউটি পার্লার নিষিদ্ধ হওয়ায় আফগানিস্তানে ‘বেকার’ নারীর সংখ্যা আরো বাড়বে৷ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)৷ আফগানিস্তানে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ এমনিতেই কম৷ পাশ্চাত্যের সমর্থনপুষ্ট সাবেক সরকারের আমলেও কর্মক্ষেত্রে মাত্র ২৩% ছিল নারী৷ তালেবান আমলে সেই হার খুব দ্রতই কমছে৷ ওপরের ছবিতে বন্ধ হওয়ার আগে এক বিউটি পার্লারে কর্মীদের ব্যস্ততা৷

নারীদের বিক্ষোভ করতে না দেয়ায় তালেবান সরকারের তীব্র সমালোচনা করেছে ইউনাইটেড নেশন্স অ্যাসিস্ট্যা্ন্স ইন আফগানিস্তান (ইউএনএএমএ)৷ এক টুইট বার্তায় ইউএনএএমএ বলেছে, ‘‘বিউটি পার্লার নিষিদ্ধ করা আফগানিস্তানে নারীর অধিকার অস্বীকারের আরেকটি উদাহরণ৷ এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদও শক্তি প্রয়োগে দমনের বিষয়টি গভীর উদ্বেগের৷ সহিংসতা ছাড়া মত প্রকাশের অধিকার কর্তৃপক্ষকে সমুন্নত রাখতে হবে৷’’

২৫ বছর বয়সি দর্জি ওয়াজিহা শেখাওয়াত আগে একা পাকিস্তান ও ইরানে গিয়ে কাপড় কিনে আনতেন৷ তালেবানের নিয়ম অনুযায়ী, এখন তিনি একা ভ্রমণ করতে পারেন না৷ কিন্তু সঙ্গে একজনকে নিয়ে যাওয়া তার পক্ষে আর্থিক কারণে সম্ভব নয়৷ এই অবস্থায় তিনি তার পরিবারের এক পুরুষ সদস্যকে কাপড় কিনতে পাঠিয়েছিলেন৷ কিন্তু তিনি ভুল কাপড় কিনে আনেন৷ তিনি বলেন, ‘‘আমি আগে নিয়মিত বিদেশে ব্যবসা সংক্রান্ত কাজে যেতাম, কিন্তু এখন কফি পান করতেও বাইরে যেতে পারি না৷ দম বন্ধ লাগে৷ মাঝেমধ্যে আমি ঘর বন্ধ করে চিৎকার করি৷” এদিকে পার্টি ড্রেস ও চাকরিজীবী মেয়েদের পোশাকের চাহিদা কমে যাওয়ায় ওয়াজিহার মাসিক আয় ৬০০ ডলার থেকে কমে ২০০ ডলার হয়েছে৷

আফগানিস্তানে বিধবা, বিবাহ বিচ্ছেদ হওয়া ও একা থাকা নারীর সংখ্যা প্রায় ২০ লাখ৷ তাদের অনেকে পরিবারের একমাত্র উপার্জনকারী৷ আবার অনেকের মাহরাম (সঙ্গে যাওয়ার মতো পুরুষসঙ্গী) কেউ নেই৷ ২০১৫ সালে স্বামী মারা যাওয়ার পর সাদাফ (ছদ্মনাম) কাবুলে বিউটি সেলুন চালিয়ে পাঁচ সন্তান লালনপালন করতেন৷ এখন তালেবান তার সেলুন বন্ধ করে দেয়ায় তিনি ঘরে ব্যবসা শুরু করেছেন৷ কিন্তু তার অনেক ক্রেতা চাকরি হারানোয় সেলুনে যাওয়া বন্ধ করে দিয়েছেন৷ তাই সাদাফের মাসিক আয় ৬০০ ডলার থেকে কমে ২০০ ডলার হয়েছে৷ গত মাসে তালেবান দেশের সব বিউটি সেলুন বন্ধের নির্দেশ দিয়েছে৷ ফলে ৬০ হাজারের বেশি নারী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ সাদাফ আশঙ্কা করছেন, ঘরে ব্যবসা করায় তালেবান তার পেছনে লাগতে পারে৷


এ ক্যটাগরির আরো খবর..