× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ জুন, ২০২৩
ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

মিরপুর টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। রানের হিসাবে বাংলাদেশের এটি সবচেয়ে বড় জয়। শুধু এই নয়, রানের হিসেবে এটি কোনো দলের টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয়।

এর আগে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে ৩৮২ রান করেছিল বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর ৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১১৫ রানে থেমে গেছে সফরকারীদের ইনিংস।

শনিবার (১৭ জুন) ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৪৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। তবে দিনের শুরুতেই টাইগার পেসারদের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় আফগানরা।

এদিন উইকেটের শুরুটা করেছিলেন আগের ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া পেসার এবাদত হোসেন। দলীয় ৪৮ রানের মাথায় ডানহাতি এই পেসারের অফ-স্ট্যাম্পের ওপর গুডলেংথে থাকা বলে খোঁচায় উইকেটরক্ষক লিটনের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন নাসির জামাল।

এরপর পর পর দুই ওভারে আফসার জাজাই ও বাসির শাহকে ফেরান শরিফুল। বাঁহাতি এই পেসারের রাউন্ড দ্য উইকেট প্রান্ত থেকে করা বলে জাজাই স্লিপে থাকা মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দেন। ফলে ব্যক্তিগত ৬ রান করে সাজঘরে ফেরেন এই উইকেটকিপার।

এরপর তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ৭ রানে ব্যাট কয়রা বাসিরকে ফেরান শরিফুল। এরপর বোলিং আক্রমণে আসেন তাসকিন। তার অফ স্টাম্পের একটু বাইরের লাইন, লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দেন রহমত। তাতে উইকেটের পিছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে আফগানিস্তান হারিয়ে ফেলে ষষ্ঠ উইকেট।

এরপর করিম জানাতকে বোল্ড করেছেন তাসকিন। ওভার দ্য উইকেট থেকে করা তার বলটি লেংথ থেকে ঢুকে যায় ভেতরের দিকে। করিম সে বলের নাগালই পাননি। যদিও ব্যাকফুটে গিয়ে সময় হারিয়েছেন। বলও প্রত্যাশামতো ওঠেনি। তাসকিন পেয়ে যান তৃতীয় উইকেটের দেখা।

শেষদিকে বাংলাদেশের পেসারদের তোপের মুখে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছনে সফরকারী ব্যাটাররা। মেহেদি হাসান মিরাজের বলে মুমিনুলকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানে ফেরেন আমির হামজা। এরপর তাসকিন নিজের চতুর্থ উইকেট তুলে নেন ইয়ামিনকে বিদায় করে। পরে এই পেসারের বলে আহত হয়ে জহির আউট হলে ১১৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে ইনিংস সেরা ৪ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। আর দুই ইনিংসে মিলিয়ে নামের পাশে ৫টি করে উইকেট যোগ করেছেন শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..