× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কোয়ারেন্টিনে না থেকে পরিবারে করোনা ছড়িয়ে মারা গেল প্রবাস ফেরত শাহ আলম

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
আপনদের করোনা ছড়িয়ে মৃত্যু

প্রবাস ফেরত মোঃ শাহ আলম(৩৫) দেশে ফিরেন ১৮ মার্চ, বিমানবন্দরে ৫০হাজার টাকা ঘুষ দিয়ে কোয়ারেন্টিনে না থেকে নিজ বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগর উপজেলার মগবুলপুর গ্রামে ফিরেও হোম কোয়ারেন্টিনে না থেকে অবাধে ঘোরাফেরা করেছেন তিনি। শ্বশুর বাড়ী অবস্থানকালীন শ্বাসকষ্টজনিত সমস্যায় ৭ এপ্রিল মারা যান। এরপর তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় জানিয়েছেন, প্রবাসী মো: শাহআলমের পরিবারের প্রথমবারেই ১২ জনের নমুনা সংগ্রহ করেছে এদের মধ্যে স্ত্রী, মেয়ে, দুই ভাইয়ের রিপোর্ট পজেটিভ। গত শুক্রবার আরো ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরেক ভাইয়ের রিপোর্টও পজেটিভ, এই নিয়ে একই পরিবারের মোট ৫ জন করোনায় আক্রান্ত হলো। ৪ জন ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন। নতুন আক্রান্তকে ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে।

প্রবাস থেকে দেশে ফিরে কোয়ারেন্টিন মানেননি শাহআলম। নিজের বাড়ি আর শ্বশুর বাড়িতে ঘুরে বেড়িয়েছেন অবাধে। আর কত জনের বিপদ ঘটিয়েছেন এই হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় প্রশাসন ও পুলিশ দাবী করে শাহআলম ১৮ই মার্চ সর্বশেষ মালয়েশিয়া হয়ে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। ২০শে মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত নিজ বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন।

ইউপি চেয়ারম্যান মো: হাবিবুর রহমান জানান- শাহআলম আসার পর থেকে শ্বশুর বাড়িতেই ছিলো। মাঝে মধ্যে বাপের বাড়িতে আসা যাওয়া করেছে কিনা জানিনা। আমাদের কাছে তালিকা আসার পর আমরা অনুসন্ধান করে তাকে বাড়িতে পাইনি। আমার ইউনিয়নে ১৯ জন লোক প্রবাস থেকে আসে বাস্তবে। যদিও ২৩ জনের তালিকা দেয়া হয় আমাদের কাছে। শাহআলম ছাড়া প্রবাস থেকে আসা সবাই আমাদের পর্যবেক্ষনে ছিলো। প্রত্যেকের বাড়িতে গ্রামপুলিশ পাঠিয়ে কমিউনিকেশন ঠিক রাখতে পেরেছি। কিন্তু শাহআলমকেই শুধু আমরা বাড়িতে পায়নি। তার বাবাকে জিজ্ঞেস করার পর বলেছে শ্বশুর বাড়িতে রয়েছে। এরপরও আমরা ইউপি সদস্যের মাধ্যমে তার বাবাকে ইনফরমেশন করেছি তার ছেলে যদি বাড়িতে আসে সে যেন ১৪ দিনের আগে বাড়ি থেকে বের না হয়। বাড়িতে আসার পরই যেন আমাদের খবর দেয়। আমাদের অনুসন্ধানের ২/১ দিন আগেই সে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানেই সে মারা গেছে। শুনেছি ওই এলাকার লোকজনও তাকে ব্যারিকেড দিয়েছিলো। এরপর তার শ্বশুর বলেছিলো, ‘আমার জামাই আমার বাড়িতে থাকবো, কোন বেডা কি করবো’। শ্বশুর বাড়িতে এই হেল্প পেয়ে সে আর বাপের বাড়িতে আসেনি। পার্শ্ববর্তী গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে তার শ্বশুর বাড়ি।

নাসিরনগরে নিজের বাড়ি আর শ্বশুর বাড়ির বাইরে সে সরাইলের শাহজাদাপুরে তার এক আত্বীয়ের বাড়িতে গিয়েছিলো বলেও তথ্য পাওয়া যায়। শাহআলমের মৃত্যুর পর শ্বশুর ও তার নিজের বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন।

পরিবার সূত্রে জানা যায়, মোঃ শাহ আলম ৪ঠা এপ্রিল অসুস্থতা বোধ করলে শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর টাইফয়েড ধরা পরে শাহআলমের। কিন্তু তখন করোনা ভাইরাসের কোন উপসর্গ প্রকাশ পায়নি। ৭ইএপ্রিল রাতে শ্বাসকষ্ট বাড়লে স্বজনরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে ৯ ভাই বোনের মধ্যে শাহআলম ছিলেন সবার বড়। প্রায় সাড়ে ৩ বছর আগে জেঠাগ্রামের নোয়াহাটি এলাকার মন্নান মিয়ার মেয়ে শাহনাজ পারভিনকে (২০) বিয়ে করেন তিনি। তার রয়েছে রেখা নামের আড়াই বছর বয়সের এক কন্যা শিশু।

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের বাড়ি ও আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..