× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।

রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনের বিজ মিলনায়তনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলেও জানান শ্যানন। এ সময় পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, অর্থনৈতিক ও ভৌগোলিক কারণে আগামী দিনে বাংলাদেশ এ অঞ্চলের জন্য ব্যাপক গুরুত্ব বহন করে।

বিশ্বব্যাপী আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এখন বড়ো হুমকি। আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সামাল দেয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশকে মোকাবেলা করতে হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীকে। বিশেষ করে ২ বিদেশি হত্যার আগে পরে পশ্চিমা বেশকটি রাষ্ট্র নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে সতর্ক চলাচলের ব্যাপারে দেয়া নোটিশ এখনও বহাল রেখেছে।

নতুন নতুন ঘটনায় আইএসের নামে আসছে কথিত বিবৃতি। এ অবস্থায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়ক আলোচনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি জানালেন, এ ধরনের হুমকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার কথা।

তিনি বলেন, ‘আমাদের উভয় দেশই এই হুমকির মুখে, একইভাবে অরক্ষিত কিন্তু এটিকে পরাজিত করতে আমরা একত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আমি সিনেটর কেনেডির আরও একটি উদ্ধৃতি দিয়ে বলতে চাই, এই যুদ্ধে আমরা সকলে বাংলাদেশি, সকলে আমেরিকান এবং আমরা সকলে মানবিকতার বৃহত্তর জোট বদ্ধ।’

এছাড়া জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অগ্রগতিসহ বিভিন্ন কারণে এ অঞ্চলে বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।  তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ রাজনৈতিক সচেতন। বাংলাদেশের অর্থনৈতিক অর্জন ঈর্ষীয়। ভৌগোলিক অবস্থানের কারণেও বাংলাদেশ গুরুত্ব বহন করে।

আলোচনায় গণতন্ত্রের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিকে পুনঃনিশ্চিত করতে আসন্ন পৌরসভা নির্বাচনকে সুযোগ হিসেবে নেয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা শ্যানন।


এ ক্যটাগরির আরো খবর..