মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০৮-১৭): “টেকসয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনস্বীকার্য” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯ টার দিকে শহরের পৌর ঈদগাহ গেট থেকে একটি র্যালি বের করে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এ্যসোসিয়েশন। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আর.এম.ও ডাঃ এহসানুল কবীর।
গাইনি বিশেষজ্ঞ ডাঃ বিপুল কুমার বিশ্বাস, শিশু বিশেষজ্ঞ ডাঃ মৃনালকান্তি মন্ডল, ডাঃ তাপস কুমার সরকার, ইম্প্যাক্ট নাসিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ফ্লোরা নন্দিতা চৌধুরী, হাসপাতালের নার্সিং সুপার ভাইজার স্বর্নামেরী মন্ডল, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এ্যসোসিয়েশন মেহেরপুর শাখার সভাপতি আজিরন নেছা, সাংগাঠনিক সম্পাদক সুশিলা মন্ডল, কোষাধ্যক্ষ রওশনয়ারা, দপ্তর সম্পাদক ইসমত আরা সহ হাসপাতালের নার্সরা র্যালিতে অংশ নেয়। পরে হাসপাতাল হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।