× Banner
সর্বশেষ
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা – বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” শ্লোগানকে সামনে নিয়ে  মধুখালীতে পিএসটিসি এর অর্থায়নে ও  মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের  আয়োজনে অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মথুরাপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বর থেকে  একটি  র‌্যালী বের হয়ে মধুখালী-জামালপুর আঞ্চলিক সড়কসহ  মথুরাপুর বাজার প্রদক্ষিণ করে বিদ্যালয়  চত্ত্বরে শেষ হয়।

 

র‌্যালী পরবর্তী  বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে  বিদ্যালয় মিলনায়তনে  আলোচনা  সভায় বক্তব্য রাখেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান মোল্যা, মথুরাপুর উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক মো.ফারুক হোসেন মোল্যা,পিএসটিসি এর প্রজেক্ট অফিসার মো. ফেরদৌস,পপি আক্তার সহ প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..