ভ্রাম্যমান প্রতিনিধি॥ আন্তর্জাতিন নারী দিবস উপলক্ষে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আয়োজনে পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার। এসময় উপস্থিত ছিলেন, বেনেয়ালী (বিজেইউবি) হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা পারভীন নাহার, ব্র্যাক ক্ষমতায়ন কর্মসূচীর এফওসিইপি’র কাকলী আক্তারসহ সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাশেষে স্থানীয় ফতেপুর বাজারে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন, প্লাকার্ড সম্বলিত কয়েক’শ পল্লী সমাজের সদস্য নারী ও স্কুল শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন হয়েছে।


