× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রদর্শনী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

আজ ৮ মার্চ, ২০১৬ (মঙ্গলবার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে দিনব্যপী প্রদর্শনী আয়োজিত হয়েছে। প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, বাসা, তরঙ্গ, প্ল্যান ইন্টারন্যাশনাল, সলিডারিটি সেন্টার, উইনরক ইন্টারন্যাশনাল ও ইউএসএইড বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ড. হামিদা হোসেন এবং ইউএসএইড এর রেসিডেন্ট লিগ্যাল এ্যাডভাইজার এ্যালেক্সিস টেইলর। এছাড়াও উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন উইনরক ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি মিস ইরিনেল কোকোস।

জাতিসংঘ প্রদত্ত এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য “প্ল্যানেট ৫০.৫০ বাই ২০৩০”। দিবসটি উদযাপনে একাত্বতা প্রকাশে “নারী পুরুষের সমতা এবং অধিকারের জন্য এগিয়ে আসুন” এই স্লোগানকে সামনে রেখে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। লিঙ্গ বৈষম্য ও যৌন হয়রানির ওপর একটি বিষয়ভিত্তিক নাটিকা উপস্থাপন করে হিজরা সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় কর্মরত বেসরকারি সংস্থা বন্ধু সেস্যাল ওয়েলফেয়ার সোসাইটি। নারী শিল্পীদের অংশগ্রহনে নৃত্য পরিবেশন করে তরঙ্গ নামক বেসরকারী সংস্থা। এছাড়াও দিনব্যপী এই প্রদর্শনীতে নারী ক্ষমতায়নের স্থিরচিত্র এবং নারী শিল্পীদের চিত্রাংকন প্রদর্শিত হয়। পাশাপশি সুবিধাবঞ্চিত নারীদের তৈরি হস্তশিল্প প্রদর্শন ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। উইনরক ইন্টারন্যাশনাল ও ইউএসএইড এর প্রষ্ঠপোষকতায় মানব পাচারের ভিকটিমদের নিয়ে গঠিত সংগঠন “সারভাইভার ভয়েস অনির্বান” তাদের ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

উক্ত প্রদর্শনী অনুষ্ঠানের সংবাদ আপনার বহুল প্রচারিত সংবাদ পত্রে/টিভি চ্যানেল প্রচার ও প্রকাশের জন্য বিনীত অনুরোধ করছি।


এ ক্যটাগরির আরো খবর..