× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ, নিরাপদ মাংস সরবরাহে জোর

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আধুনিক মিট প্রসেসিং সেন্টার
আধুনিক মিট প্রসেসিং সেন্টার

রাজশাহী: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই কেন্দ্র চালু হলে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ধর্মীয় বিধান অনুসারে ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে জবাই সম্পন্ন হবে এবং আধুনিক পরীক্ষাগারে মাংসের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, প্রকল্পে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পশুর প্রতিটি অংশের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পশুর উপজাত প্রক্রিয়াজাত করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে, যা পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি রাজশাহীকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এতে প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।


এ ক্যটাগরির আরো খবর..