× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব প্রতিবেদক

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর - স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেনবর্তমান সরকার একটি আধুনিকপ্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেনগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের জন্য নিরাপদ সমাজ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পেশাদার পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।

মন্ত্রী আজ রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির। আরো উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন।

মন্ত্রী বলেনশহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আমরা সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। গুমখুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো আমাদের সরকারের অন্যতম লক্ষ্য।          জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেনবাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।

মন্ত্রী এসময় পুলিশের বিভিন্ন দাবি-দাওয়ার কথা মনোযোগ সহকারে শোনেন। সরকারের আর্থিক সঙ্গতিসামর্থ্য ও অগ্রাধিকার বিবেচনায় এগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি পুলিশের পারফরম্যান্স বৃদ্ধির ওপর জোর দেন এবং এসব দাবি-দাওয়া বাস্তবায়ন পুলিশের পারফরম্যান্সের ওপর অনেকাংশে নির্ভর করবে বলে জানান।

সম্মেলনে অতিরিক্ত আইজিপিডিআইজিএডিশনাল ডিআইজিপুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..