× Banner
সর্বশেষ
শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ 

আদালতে যাচ্ছেন না কাল খালেদা জিয়া

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আগামীকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হবার কথা। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে তার কাল যাওয়ার কথা। কিন্তু তিনি কাল যাবেন না।
আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

সানাউল্লাহ মিয়া বলেন, বিএনপির চেয়ারপারসন মাত্র দেশে ফিরেছেন। তিনি এখনও পুরোপুরি সুস্থ বোধ করছেন না। তবে পরবর্তী সময়ে আদালতে হাজিরা দেবেন তিনি।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ এই দুই মামলার পরবর্তী শুনানির ধার্য দিন ২৬ নভেম্বর।

বিচারক আবু আহমদ জমাদারের ওই আদালতে গত ১৯ নভেম্বর এই দুই মামলার সবশেষ শুনানি হয়। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করায় আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন খালেদা জিয়া।

ওই দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই তিনজনকে আসামিপক্ষের জেরার জন্য ২৬ নভেম্বর তারিখ ধার্য করেন আদালত।

অন্যদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নেওয়া সাক্ষ্য বাতিল চেয়ে এর আগে আপিল বিভাগে রিভিউ পিটিশন করা হয়। এ রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার জন্য গত শুনানির দিনে (১৯ নভেম্বর) খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন। বিচারিক আদালত তা মঞ্জুর করে ওই মামলারও পরবর্তী তারিখ ২৬ নভেম্বর ধার্য করেন।


এ ক্যটাগরির আরো খবর..