× Banner
সর্বশেষ
টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

আত্রাইয়ে স্কুল সরকারিকরণ করায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুন, ২০১৮

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ের আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়কে গত ৭ মে সরকারিকরণ করায় এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। পরে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়।

 

শোভাযাত্রা শেষে আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – আহসান উল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামাণিক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হক দুলু, আত্রাই মহিলা কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির নওগাঁ শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, রাণীনগর শের-এ-বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাষ্টারমাইন্ড বিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডিএস জাহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..