× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

আত্রাই রাণীনগরের জনসাধারণ আর চরমপন্থা দেখতে চায়না!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮

এক সময় আত্রাই রাণীনগর সংবাদ পত্রের শিরনাম ছিল। কারণ হত্যা, গণহত্যা, লটপাট, চাঁদাবাজি, ধর্ষণ প্রতি মূহুত্বের ঘটনা ছিল। আর যাঁরা এগুলো ঘটিয়েছিল তাঁরা কখন নকশাল , সর্বহারা, জে এম,বি নামে তাদের পরিরিচয় ছিল।

হঠাৎ করে কিছু রাজনৈতিক নেতাদের পদচারণায় আবার আতঙ্কিত এবং শিহরিত হতে শুরু করেছে ভুক্তভোগী সাধারণ মানুষেরা কারণ ওই সব নেতারা যখন এমপি মন্ত্রী ছিলেন তখন প্রকাশ্য দিবালোকে মানুষকে পশুর মত জবাই করে হত্যা করা হয়েছিল। ঘোষণা দিয়ে মানুষ মেরে গাছের সাথে টাঙিয়ে রেখে উল্লাস প্রকাশ করা হয়েছিল। মাইকিং করে বিচারের নামে বাবা-মা’য়ের সামনে তাঁর সন্তানকে হকিস্টিক দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, তাদের অপরাধ তারা নাকি সর্বহার ছিল। তাদের মূল কাজ ছিল হত্যার ঘটনা ঘটিয়ে আশেপাশে রাজনৈতিক প্রতিপক্ষ অর্থশালী সম্পদশালী মানুষকে সর্বস্বান্ত করা। এদের অত্যাচারে এলাকা থেকে যুবতী মেয়েরা বাইরে থেকে পড়াশোনা করেছে। মানুষ নির্যাতিত-নিপীড়িত এমনকি খুনের শিকার হলেও থানায় মামলা করার সাহস পায়নি। মামলা হলেও কেউ সাক্ষী দেয়নি কারণ বিচার করা যায়নি।

মৃত্যুর উপত্যকা রক্তাক্ত জনপদ খুন সন্ত্রাসের অভয়ারণ্য আত্রাই রাণীনগরের মানুষের কথা শুনলে বাইরের মানুষ ঘৃণা আর ভীতিকর চোখে তাকিয়ে দেখতো। আত্রাই রাণীনগরকে এত বেশি ঘৃনা করা হত যে এলাকার মেয়েদের সাথে বাইরের ছেলেদের বৈবাহিক সম্পর্ক প্রায় বন্ধ ছিল বলা যেতে পারে। শুধু তাই না এক সময় নিষিদ্ধ এলাকা হিসেবে পরিচিত হয়েছিল এই কারণ যেখানে সর্বহারার নামে নকশালের নামের নামে মানুষের উপর নির্যাতন নিপীড়ন হত্যা খুন একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হিসাবে দাঁড়িয়েছিল। বিগত নয় বছর মানুষের পাশে তাদের দেখা না গেলেও রাণীরনগরে করচগ্রামের একটি সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে অবৈধ দখলদার আর সরকার কর্তৃক লীজ প্রাপ্তদের মধ্যে আকস্মিক মারামারি একটি পর্যায়ে যুবলীগের কর্মী আজিম উদ্দিন মৃত্যুবরণ করে সেই জানাজার অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতি লক্ষণীয়। সেখানে এলাকার এম পি ইসরাফিল আলমের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র করা হয়েছিল তা তাদের ধারণকৃত ভি ডি ও ক্লিপে পানির মত পরিস্কার। কারণ ধারণকৃত ভি ডি ও একটি মাত্র ক্যামেরাতে করা যা দেখে খুব সহজে অনুমান করা যায় নাটকের মহড়া শেষে মঞ্চায়ন চলছিল। আর একটু পরিস্কার করে বলা দরকার ইসরাফিল আলম এম পি যখন ঘটনাস্থলে উপস্থিত হলেন তখন অদুরে দাঁড়িয়ে থাকা ব্যাক্তি চিৎকার করে ইশ্বারা করার সঙ্গেই একদল মেয়ে উপস্থিত। ঘটনার দিনের আগে ঝড়ের করণে আত্রাই রাণীনগর বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কারো ফোনে চার্য থাকার কথা নয়। সংগত কারণে ধরেই নেওয়া যায় ফোন বা ক্যামেরা ভি ডি ও করার কাজে বাইরে থেকে আনা হয়েছিল।

এ প্রসঙ্গে ইসরফিল আলম গণমাধ্যমে বলেছেন ‘ আমি ঘনটাস্থলে গিয়ে বুঝতে পারি আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বিষয়টি অবলম্বন করে জরুরী ভাবে উদারতার ও সহনশীলতার পরিচয় দিয়ে স্থান ত্যাগ করে রক্তপাত ও প্রাণ হানির ঘটনাকে এড়িয়ে গিয়ে দলীয় কার্যালয়ে বসে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করি। সেই ঘটনাকে বিভিন্নভাবে মনের মাধুরী সাজিয়ে ভিডিও ক্লিপে ছবি কম্পোজ করে দেখানো হয় ইসরাফিল আলম কে এলাকার মানুষ তারা করেছে, মহিলারা ঝাড়ু নিয়ে ধাওয়া করেছে অথচ ওই দিনই দলীয় কার্যালয়ে প্রায় বার শত মানুষ নিয়ে ইফতার পার্টি করেছি’। তারপর থেকে তিনি নিজ এলাকাতেই উপস্থিত থেকে ঘটনাস্থল সহ যেখানে গিয়েছেন হাজার হাজার মানুষ তাকে ভালোবাসার উষ্ণতা দিয়ে উজ্জীবিত করে তাঁর জন্য প্রার্থনা করেছেন। ঘটনার পরে আত্রাই ইফতার পার্টির শেষে জনৈক ব্যাক্তি তাঁর প্রিয় নেতাকে বলছিলেন ‘ আল্লাহ পনাকে রক্ষা করেছে সেদিন আপনাকে হত্যার যে ষড়যন্ত্র হয়েছিল আপনি তা বুঝতে পেরে স্থান ত্যাগ করে শুধু নিজেকেই রক্ষা করেননি এই এলাকার শান্তি উন্নয়নের অগ্রযাত্রা এবং আমাদের নিরাপত্তা এই পরিবেশকে রক্ষা করেছেন, আপনি যতদিন বেঁচে আছেন আমাদের মনের মণিকোঠায় শান্তির দূত উন্নয়নের গভীর এবং সাধারণ মানুষের বন্ধু হিসেবে থাকবেন আপনি ভয় করবেন না, মন খারাপ করবেন না রাজনীতিতে অনেক ঘটনা ঘটে এর আগে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা হয়েছে সেখানেই জানাজা পড়তে তারা কেউ আসেনি আপনি এসেছেন সেদিন এসব নেতারা গোপনই পালিয়েছিল বিএনপি’র সাথে আঁতাত করেছিল বিএনপি কে চাঁদা দিয়ে ব্যবসা-বাণিজ্য করেছিল ঠিকাদারী করেছিল আর আপনি মৃত্যু ঝুঁকি কাঁধে নিয়ে এলাকার গরিব দুঃখী নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়েছেন।

অসহায় মানুষকে আশ্রয় দিয়েছেন খাদ্য দিয়েছেন, সাহস দিয়েছেন সংগঠিত করেছেন এবং আওয়ামীলীগের দলীয় অফিস করে আজকে সহযোগী সংগঠন মূল দলকে শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আপনার এই অবদান আমরা কোনদিন ভুলবো না আপনি অবশ্যই তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের সাথে থাকবেন মন খারাপ করবেন না। আজকে প্রমাণ হয়ে গেল গ্রামের সেই হত্যাকাণ্ডটি সেই লাশটি ছিল অতীত দিনের নকশাল সর্বহারা জেএমবি সন্ত্রাসীদের এলাকায় প্রবেশ করার জন্য পরিস্থিতি সৃষ্টির পরিবেশ সৃষ্টির একটা পূর্ব পরিকল্পিত ঘটনা, এই লাশের অপেক্ষায় তারা নয় বছর ছিল যেখানে প্রতি সপ্তাহে মানুষ খুন হত সেখানে নয় বছরের একটি ঘটনাকে কেন্দ্র করে তারা পরিকল্পিতভাবে যে ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তদন্ত হয়েছে এখন আলমগীর কবির এলাকায় এসে আবার নকশাল সর্বহারা জেএমবি সংগঠিত করছে আর তাদের পুরাতন সহকর্মী সহযোদ্ধা বিএনপিতে থেকে যারা লুটপাট করেছিল অথবা আওয়ামী লীগের মধ্যে থেকে যাঁরা তাদের আশ্রয়-প্রশ্রয় থেকে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন সুদের ব্যবসা করেছেন তারা তাদের সাথে যোগ দিয়েছে।

সত্যিই বড় বিচিত্র এ দেশ কিন্তু তাকিয়ে দেখুন সাধারণ জনগণ কি বলে গ্রামের মানুষ কি বলে শান্তিকামী মানুষ কি বলে উন্নয়নকামী মানুষ কি বলে তাদের ঘরে ঘরে শুধু নয় তাদের হৃদয়ে ইসরাফিল আলমের ছবি আর নাম এমন স্থাপিত হয়েছে যা কেউ কোন ষড়যন্ত্র দিয়ে ভয় দিয়ে ভীতি দিয়ে মিথ্যাচার করে অপসারিত করতে পারবেনা’।

যাহোক ইসরাফিল আলম শেখ হাসিনার বঙ্গবন্ধুর পরীক্ষিত কর্মী বিয়ের দু মাস পর জেলখানায় গিয়ে ষোল মাস জেল থেকেছেন তবুও আপোষ করেনি। প্রায় তিন বছর আঁট মাস জেল খেটেছে পুলিশি নির্যাতনের শিকার হয়েছে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ পুলিশের প্রহারের ভাঙ্গা কিন্তু সে মাথা নত করেননি। তাঁর সাহসী পদক্ষেপ দেখেছি আত্রাই রাণীনগরের একটা বিশেষ মূহুত্বে থানা-পুলিশ পর্যন্ত সন্ধ্যার পর বের হতে পারেনি তখন ইসরাফিল আলম রাতে বিরাতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে মোটরসাইকেল নিয়ে পায়ে হেটে নৌকা নিয়ে বুকে জড়িয়ে ধরে তাদের স্বপ্ন দিখিছেন তাদের অন্তরে সাহস দিয়ে উৎসাহিত করেছেন। এমপি হওয়ার পর যে উন্নয়ন যে শান্তি যে নিরাপত্তা এলাকার মানুষকে উপহার দিয়েছে সে অবদান এতো সহজেই ধ্বংস করা কারো পক্ষে সম্ভব নয়। তিনি এগিয়ে যাবেন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ তাঁর বুকের মধ্যে প্রবাহমান। নীতি আদর্শ আর সাহস তাঁর আগামীর পথ চলা।

লেখক ঃ রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও গবেষক


এ ক্যটাগরির আরো খবর..