× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল জঙ্গিদের

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছেন। মূল অভিযান শুরুর আগে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। জানিয়েছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শেষে ঘটনাস্থল থেকে পুলিশ মহাপরিদর্শক সাংবাদিকদের এ তথ্য জানান।

আইজিপি জানান, ‘অপারেশন হিট স্টর্ম ২৭’ শুরু হওয়ার আগে পুলিশ সদস্যরা জঙ্গিদের আত্মসমর্পণের কথা বলে। আমরা চেয়েছিলাম জঙ্গিরা সারেন্ডার করুক। কিন্তু তারা সারেন্ডার না করে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়ে। পরে পুলিশ মূল অভিযান চালায়। অভিযান শেষে সেখানে তিনজনের মরদেহ পাওয়া যায়।

তিনি জানান, আমাদের কাছে তামিম চৌধুরীর যে ছবি ছিল, নিহতদের মধ্যে একজনের ছবি সেটার সঙ্গে হুবহু মিলে যায়। এটি স্পষ্টই যে সে তামিম চৌধুরীই হবে।

শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল ঢাকা থেকে গিয়ে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের তিনতলা ওই ভবনে এ অভিযান শুরু করে। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘অপারেশন হিট স্টর্ম ২৭’ শুরু হয়। এক ঘণ্টার অভিযানে তামিম চৌধুরীসহ তিনজন নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..