× Banner
সর্বশেষ
২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা

আটোয়ারীতে ১৬ মুক্তিযোদ্ধার নাম তালিকা হতে বাদ

admin
হালনাগাদ: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ১৬ মুক্তিযোদ্ধার নাম তালিকা হতে বাদ পড়েছে। তারা দীর্ঘদিন ধরে সুযোগ-সুবিধা ভোগ করে আসছিল।

জানাগেছে, ৯ ফেব্রুয়ারি উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই কমিটি, সাক্ষ্য প্রমাণ সন্তোষজনক না হওয়ায় মুক্তিযোদ্ধা তালিকা হতে ১৬ জনের নাম বাদ দেয়া হয়েছে। এবং অন-লাইনে আবেদনকৃত যাচাই বাছাই কমিটি নতুন করে ১৭ জন মুক্তিযোদ্ধা তালিকা ভুক্ত হয়েছেন।

যাচাই-বাছাই কমিটির স্বাক্ষরিত প্রকাশিত পত্র মতে মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ পরা ব্যক্তিরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র মৃত রুহুল আমিন, তোড়িয়া ইউনিয়নের  কিসমতদাপ গ্রামের মৃত ধুন্দা মোহাম্মদের পুত্র মো.শামসুল হুদা, তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দীনের পুত্র মো.ইদ্রিস আলী, তোড়িয়া ইউনিয়নের উ:তোড়িয়া গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র মো.তোফাজ্জল হোসেন, আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামের মৃত বসন্ত কুমার সিংহের পুত্র ঈশান চন্দ্র বর্মন, ধামোর ইউনিয়নের ধামোর গ্রামের মৃত ইছার উদ্দীনের পুত্র মো. ইদ্রিস আলী, ধামোর ইউনিয়নের পানিশাইল গ্রামের মৃত আমির উদ্দীনের পুত্র মৃত আসির উদ্দীন, রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামের মৃত আমির উদ্দীন সরকারের পুত্র কাইমদ্দীন আহাম্মদ, তোড়িয়া ইউনিয়নের সুখ্যাতি গ্রামের মৃত ফজর আলীর পুত্র মৃত মোজাম্মেল হক, আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালূপাড়া গ্রামের মৃত দয়ালাল প্রসাদের পুত্র শ্রী রাম প্রসাদ, আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালূপাড়া গ্রামের মৃত গফুর উদ্দীনের পুত্র মো. মকবুল হোসেন, রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত হজরত আলীর পুত্র মৃত সফিউদ্দীন আহাম্মদ, ধামোর ইউনিয়নের ধামোর গ্রামের মৃত পাঘালূ মোহাম্মদের পুত্র মো. আলী হোসেন, তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া গ্রামের মৃত চৈতু মোহাম্মদের পুত্র মো. হোসেন আলী, মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত তমিজ উদ্দীনের পুত্র মো. মজিবর রহমান, ধামোর ইউনিয়নের ধামোর গ্রামের মৃত তসির উদ্দীনের পুত্র কাবিল উদ্দীন।

উপজেলায় নতুন ১৭ জন তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধা হলেন। রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত চাঁন মোহন দাসের পুত্র সতিশ দাস, ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের মৃত তফর আলীর পুত্র মৃত রহিম উদ্দীন, রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত আজিত আলীর পুত্র মৃত ভগলু মোহাম্মদ, মির্জাপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত কেরামউদ্দীনের পুত্র মতিয়ার রহমান, তোড়িয়া ইউনিয়নের কাটালী গ্রামের মৃত জামালউদ্দীনের পুত্র মোসলিম উদ্দীন, রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত  পানবর বর্মনের পুত্র মৃত জতিন্দ্র নাথ বর্মন, বলরামপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ওয়ালিয়ার রহমান, রাধানগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মাদারী পাহানের পুত্র মৃত বাচ্চু পাহান, তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মৃত জফির উদ্দীনের পুত্র মোঃ খাদেমুল ইসলাম, মির্জাপুর ইউনিয়নের নলপুখুরী গ্রামের মৃত সানাউল্লাহর পুত্র মৃত আব্দুস সামাদ, রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত আমিনুল হকের পুত্র মোঃ রিয়াজ উদ্দীন, তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় গ্রামের মৃত হাজী আলাউদ্দীনের পুত্র মৃত আবুল কাশেম, তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া গ্রামের মৃত রহিমউদ্দীন সরকারের পুত্র মো. রফিজুল হক, রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত ডা: নূর মোহাম্মদের পুত্র মৃত রবিউল হোসেন চৌধুরী, আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া গ্রামের মৃত তমিজউদ্দীনের কন্যা পহিদা বেওয়া, আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের মৃত গোলামউদ্দীনের কন্যা তমিনা বেগম, আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের মৃত তসিরউদ্দীনের কন্যা বিবি বেওয়া।


এ ক্যটাগরির আরো খবর..