× Banner
সর্বশেষ
বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার 

আটোয়ারীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

পঞ্চগড়ের আটোয়ারীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ২লক্ষ ৫০ হাজার টাকার অনুদানে চেক বিতরণ করা হয়েছে।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধানের ঐচ্ছিক তহবিল হতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার তালিকাভুক্ত ১০৫ জন দুস্থ্য নারী-পুরুষের মাঝে এ চেক বিতরণ করা হয়।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান উপস্থিত থেকে দুস্থ্যদের হাতে চেক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ আব্দুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..