এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের আয়োজনে উপজেলার অসহায় গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা উপস্থিত থেকে অসহায় গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
আবু সাঈদ রাজিবের সভপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মওলা বক্স চৌধুরী, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় অসহায় ও দুস্থদের মাঝে ৩শ পিছ কম্বল বিতরণ করা হয়। ক্রিয়েটিভ ক্লাবের জনকল্যাণ মূলক কর্মকান্ডের জন্য অতিথিবৃন্দ ভুয়ষি প্রসংশা করেন।





