× Banner
সর্বশেষ
উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রধান বিদ্যাপীঠ আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাঁকজমক ভাবে পালিত হয়েছে। দু’দিনব্যাপী সূবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রথম দিন গত শুক্রবার (২৫ডিসেম্বর) সকালের অধিবেশনে ঠাকুরগাও-৩ আসনের সাবেক সাংসদ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক সংক্ষিপ্ত বক্তব্য রেখে উদ্বোধক হিসেবে এবং পঞ্চগড়-২ আসনের সাংসদ মোঃ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দু’দিন ব্যাপী সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষনা করেন।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বর হতে নানান রংয়ের ফেস্টুন, ব্যানার, ঘোড়া ও মহিষের গাড়ী সহকারে ঢাক-ঢোল বাজিয়ে এক বর্ণাঢ্য র্যা লী বের করা হয়। র‌্যালী শেষে পঞ্চগড় সরকারী মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ রমজান আলী ও বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় ফাইয়াজ গ্র“প এর এমডি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মনির হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আবু জাহেদ ও মোঃ ফখরুল আলম। পরে সূবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচী সমাপ্ত হয়। এছাড়া গতকাল শনিবার(২৬ ডিসেম্বর) অনুষ্ঠান মালার দ্বিতীয় দিন সকাল হতে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ মূলক বক্তব্য এবং বিকেলে দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমূল হক প্রধান বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ ও সাবেক প্রধান শিক্ষক মোঃ খাদেমূল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সন্মাননা স্মারক প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও

আকর্ষণীয় আতশবাজীর মাধ্যমে অনুষ্ঠান মালার সমাপ্তি টানা হয়। উল্লেখ দু’দিন ব্যাপী অনুষ্ঠিত সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়।


এ ক্যটাগরির আরো খবর..