× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

আজীবন সম্মাননা পেলেন শাহরিয়ার কবির ও মলয় কুমার গাঙ্গুলী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
আজীবন সম্মাননা পেলেন শাহরিয়ার কবির ও মলয় কুমার গাঙ্গুলী

আজ ১৯ ডিসেম্বর ২০২০ রোজ, শনিবার সকাল ১০.০০ ঘটিকায় ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ভাস্কর্য নিয়ে যারা রাজনীতি করছে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। অনুষ্ঠানে লেখক-সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা (সভাপতি: ঘাতক দালাল নির্মূল কমিটি) শাহরিয়ার কবির এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মলয় কুমার গাঙ্গুলীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। শাহরিয়ার কবির তার প্রতিক্রিয়ায় বলেন স্বাধীন দেশে ধর্মন্ধ গোষ্টি যা করছে এ ব্যাপারে এখনি কঠোর না হলে পরে তাদের দমন কঠিন হয়ে যাবে। মলয় কুমার গাঙ্গুলী বলেন যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই এই গানটি দেশে না পেরে সুদূর ফ্রান্স থেকে গাইতে হয়েছিল।

প্রধান আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব-মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী। ভার্চ্যুয়ালী অংশ নেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য চলচ্চিত্র নায়িকা মৌসুমী এবং কানাডা শাখার আহ্বায়ক ইফ্ফাত জাহান চৈতী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, লিভার বিভাগ, চেয়ারম্যান- অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ সিনি: সহ-সভাপতি, আহাম্মদ উল্লাহ মধু, অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া, বিশিষ্ট সংগঠক অরুণ সরকার রানা। অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জলন, নাচ, গান, অবৃত্তি এবং অভিনয়ে অংশ নেন মহুয়া লিপি, ফকির মিলন, সারেগামা চাম্পিয়ন রোদেশা, মৌসুমী, ড. চঞ্চল সৈকত, মিতিন খান প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা সারোয়ার ওয়াদুদ চৌধুরী। উপস্থাপনা সংগঠনের সাধারণ সম্পাদক- অভি চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..