× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আজকের রাশিফল দেখে বাধা বিঘ্ন এড়িয়ে সুন্দর হবে আপনার জীবন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

মানুষের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় রাশিফল। প্রতিদিন সকালে উঠে নিজের রাশিফল দেখে নিলে, সারাদিন সেই ভাবেই কাটাতে পারবেন। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ না পড়ে কোন কাগজে সই করবেন না। আজকের দিন আনন্দের। অতিরিক্ত ব্যয় এড়িয়ে অর্থ সঞ্চয়ের দিকে মন দিন। চারপাশের মানুষের আচরণে সঙ্গিনীর প্রেমে পড়ে যাবেন। ঘরের কাজ না করলে, সঙ্গিনীর খারাপ লাগতে পারে।

বৃষভঃ হৃদয়ের সঙ্গে মিল রয়েছে, এমন মানুষের সঙ্গে দেখা হবে। ব্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। নতুন ধারণা বাস্তবায়িত করুন। বিবাহিত ব্যক্তিরা সন্তানদের পড়াশুনার জন্য অনেক অর্থ ব্যয় করবেন আজকের দিনে।

মিথুনঃ ভেবে রাখা কাজ করতে পারবেন আজকের অবসর সময়ে। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ আজকের দিনে কাজে লাগবে। ভালোবাসার মানুষকে দুঃখ না দেওয়াই উচিত। পিতা মাতার শারীরিক সমস্যার কারণে কিছুটা চিন্তিত থাকবেন।

কর্কটঃ বেশি কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে মেজাজা ফুরফুরে থাকবে। বুদ্ধি দিয়ে অর্থ ব্যয় এবং সঞ্চয় করতে হবে। আজকের দিনে অনেক উপহার পেতে পারেন। পরিবারের বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে।

সিংহঃ দুজনের মতের মিল না হওয়ায় ভালোবাসার মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ের আদালতের নিস্পত্তির ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। সময়ের গুরুত্ব দিতে শিখুন। কোন সমস্যায় আত্মীয়দের সমর্থন পাবেন।

কন্যাঃ কোন কিছুতে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের সঙ্গে পরামর্শ করুন। অতীতের করা বিনিয়োগ থেকে লাভদায়ি ফল পাবেন। ভালোবাসার মানুষ আজকে আপনার মনের কথা শুনবে। আজকের দিনে আপনি অন্যের দ্বারা প্রশংসিত হবেন।

তুলাঃ ভাই বোনদের সঙ্গে সিনেমা যেতে পারেন। সাধু ব্যক্তির আশির্বাদে মনে শান্তি পাবেন। নিজের চারপাশে ভালোবাসার মানুষের ভালোবাসা অনুভব করবেন। অন্যের দ্বারা বিনিয়োগ করা অর্থ থেকে আজকের দিনে লাভদায়ী ফল পাবেন।

বৃশ্চিকঃ কাছের মানুষের সঙ্গে আজকের দিনে যোগাযোগ করতে পারেন। কাজের ফাঁকে একটু বিশ্রাম নিন। মনের কথা বলতে দ্বিধা না করে খোলামেলা কথা বলুন। অর্থ সঞ্চয় করুন, কারণে জীবনের খারাপ সময়ে অর্থ সঙ্গ দেবে।

ধনুঃ ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর বিশেষ সুযোগ পাবেন আজকের দিনে। নিজের প্রতি বিশেষ যত্ন নিন। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি পাবেন। আজকের দিনে ভালোবাসার মানুষকে মিস করবেন।

কুম্ভঃ কাজের জায়গায় বসের মেজাজ ভালো থাকবে। নিজের উপর বেশি চাপ দেবেন না, একটু বিশ্রাম নিন। ভবিষ্যতে প্রয়োজনের খাতিরে অর্থ সঞ্চয় করুন। বিশেষ ব্যক্তি সময় কাটাতে চাইলেও, আপনার সময় হবে না। সন্ধ্যার সময় অতিথিরা বাড়িতে আসতে পারে।

মীনঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা প্রসংশিত হবেন। আজকের দিনে শরীর সুস্থ থাকবে। নিজের জন্য সময় বের করে নিজের মত করে কাটান। অর্থ ঋণ নিয়ে ফেরত দেয়নি, এমন আত্মীয়র থেকে দূরে থাকুন।

মকরঃ বাইরের কাজে সময় না কাটিয়ে ভবিষ্যৎ গড়ে তুলুন। কোন ব্যক্তির আচরণে মাথা গরম হয়ে যেতে পারে। ঘর গোছানোর প্ল্যান করেও বিফল হবেন। আজকের দিনে ভাই বোনের থেকে অনেক সুযোগ সুবিধা পেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..