× Banner
সর্বশেষ
নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী

আজকের রাশিফল থেকে রাশি মিলিয়ে বিঘ্ন এড়িয়ে দিন কাটান

Dutta
হালনাগাদ: শনিবার, ৩ জুলাই, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Saturday-Horoscope.jpg
Saturday Horoscope

আপনার রাশি মিলিয়ে আজকের রাশিফল একবার দেখে নেন, তাহলে নিজের রাশির সম্পর্কে জানতে পারবেন। সুন্দর জীবনের অধিকারী হবেন আপনিও।

মেষঃ অন্যদের থেকে প্রশংসা পেলে মন ভালো লাগবে। ব্যস্ততার মাঝেও আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুন্দর থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। আপনার মিষ্টি ব্যবহার সাংসারিক জীবনে আনন্দে রাখবে।

বৃষভঃ একাকীত্ব কাটাতে পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় কাটান। সঙ্গীর থেকে যে কোন কাজে অনুপ্রেরণা পাবেন। এই রাশির পড়ুয়ারা মোবাইলের পেছনে সারাটা সময় নষ্ট করতে পারেন। ঋণ নেওয়ার পরিকল্পনা করলে, আজকেই নিয়ে নিন।

মিথুনঃ অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করলে, আপনিও ভালো ব্যবহার পাবেন। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করুন আজকের দিনে। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। বিদেশে বিনিয়োগ করা জমি থেকে আজকের দিনে ভালো দাম পাবেন।

কর্কটঃ ব্যস্ত রুটিনের ফাঁকে কিছুটা সময় বের করে ভালো কাজ করুন। শরীরচর্চার মধ্য দিয়ে দিনের শুরু করুন। ভালোবাসার মানুষ আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে ,মনে উত্তেজনার সৃষ্টি হবে।

সিংহঃ সকলের সঙ্গে নিজের ভালো সময় ভাগ করে নিন। শরীর চর্চার মধ্য দিয়ে দিনের শুরু করুন। দূরের যাত্রা ভালো না হলেও, যোগাযোগ ভালো হবে। পরিবারের সকলের সঙ্গে ঘুরতে বেরিয়ে কিছুটা অর্থ ব্যয় হবে।

কন্যাঃ বাইরে খোলা বাতাসে কিছুক্ষণ হাঁটতে ইচ্ছা করবে। দুশ্চিন্তা ছেড়ে ভালো সময়ের দিকে মনোযোগ দিন। মূল্যবান সময় নষ্ট করা ঠিক নয়। দিনের শুরু ভালো হলেও, সন্ধ্যায় অর্থ ব্যয় হওয়ায় মন খারাপ হয়ে যাবে।

তুলাঃ ভালোবাসার মানুষের ভালোবাসা অনুভব করবেন চারিদিকে। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। এই রাশির ব্যক্তিদের আজকে বিবাহিত জীবনের সেরা দিন হবে। বন্ধুদের সমস্যা সমাধানে সাহায্য করুন।

বৃশ্চিকঃ ফাঁকা সময়ে বই পড়তে পারেন। উত্তেজনা থেকে মুক্তি পাবেন আজকের দিনে। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। পড়ুয়ারা পড়াশুনার বিষয়ে সাহায্য চাইলে, তাঁদের সাহায্য করুন।

ধনুঃ মনের বোঝা হালকা করতে, আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলুন। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। যে কোন কাজে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পাবেন। অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয়ে মন দিন।

মকরঃ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়বেন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবকিছু ভালো করে দেখে নিন। ধর্মীয় কাজে যোগ দিলে মন ভালো থাকবে। পরিবারের সকলের থেকে প্রশংসা পাবেন।

কুম্ভঃ লোকদের কথায় কান না দিয়ে ফাঁকা সময়ে কাছের মানুষের সঙ্গে দেখা করুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটবেন। মনের বোঝা হালকা করতে, আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলুন।

মীনঃ বাচ্চাদের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। অহংকারী বন্ধুর ব্যবহারে আঘাত পেতে পারেন। অবসর সময় বই পড়তে পারেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যবসায়ীরা অর্থ সামলে রাখুন।

 

 


এ ক্যটাগরির আরো খবর..