আজ ৫ জুলাই শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ৫ জুলাই শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
Saturday Horoscope

আজ ৫ জুলাই শনিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ আপনার যোগ্যতার মাধ্যমে প্রত্যেকের কাছে প্রশংসা পাবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে মানি প্ল্যান্টে জল দিন।

বৃষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃত করবে। আপনার ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। তবে, প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আজ বিপুল লাভের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই কোনও ধর্মীয় স্থানে একটি নারকেল এবং সাতটি আমন্ড অর্পণ করুন।

মিথুন রাশি: অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ আপনি ব্যস্ত হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বেশি করে লাল রঙের পোশাক পরুন।

কর্কট রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি একটি প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। বাড়ির পরিবেশে আজ কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোথাও সফরের সময়ে আজ আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে এমন একটি সোনার হার পরুন যেটি আপনার পেট স্পর্শ করবে।

সিংহ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আপনি আজ এমন একজন অভিজ্ঞ ব্যক্তির সম্মুখীন হতে পারেন যিনি আপনাকে আপনার আর্থিক দিকটি শক্তিশালী করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি আজ একটি সামাজিক জমায়েতে উপস্থিত হতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বন্ধুদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে গম এবং গুড় খেতে দিন।

কন্যা রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আর্থিক বিষয়ে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। বাড়িতে কোনও পরিবর্তন করার আগে অন্যদের কাছ থেকে সম্মতি নিন। আপনি আজ কিছুটা সময় বের করে নিজের ঘাটতিগুলি পূরণের চেষ্টা করবেন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। কোথাও ভ্রমণের সময়ে একজন অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই একটি শুভ কাজ শুরু করার পূর্বে কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান।

তুলা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। কোনও কাজে আপনি আজ পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  মন ভালো রাখার লক্ষ্যে একটি স্রোতযুক্ত জলাশয়ে গিয়ে মাছেদের খাবার খেতে দিন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনার একজন বন্ধু তাঁর কোনও ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আজ আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। এই রাশির কিছু পড়ুয়া আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান ভৈরবের আরাধনা করুন।

ধনু রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাইগ্রেন রয়েছে এমন রোগীদের এদিক থেকে সচেতন হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। দিনের শুরুটা আজ খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। যার ফলে সারাদিন আপনার মন ভালো থাকবে। অবসর সময়ে আজ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে চাইলেও বাড়িতে কেউ আসায় তা সম্ভব হবে না। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর পাত্রে দই রেখে দিন।

মকর রাশি: অন্যের সমালোচনার মাধ্যমে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বাবার কাছ থেকে পাওয়া একটি গুরুত্বপূর্ণ পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষটিকে দেওয়া কোনও প্রতিশ্রুতি আপনি আজ পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। একটি ভুলের কারণে আজ আপনি আপনার বাবা অথবা দাদার কাছ থেকে ধমক পেতে পারেন। তাঁদের কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং সেগুলিকে মেনে চলুন। বিবাহিত জীবন আজ নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গরু দান করুন অথবা তা সম্ভব না হলে গরুর সমান মূল্য একটি মন্দিরে অর্পণ করুন।

কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। একজন বন্ধু আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। ভালোবাসার মানুষটির সাথে আজ খারাপ আচরণ করবেন না। আপনি আজ সন্ধ্যে নাগাদ সিনেমা বা থিয়েটার দেখতে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মা দুর্গার (সিংহবাহিনী) ছবি বা মূর্তির পুজো করুন।

মীন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কোনও ভুল ভাব বিনিময়ের কারনে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রত্যেকের সাথে আর ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং আকস্মিক উপহার প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সাধু-সন্তদের সাহায্য করুন।

১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।