× Banner
সর্বশেষ
বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য

আজ ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার চিকিৎসকরা

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আজ বেলা ৩টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বিশেষজ্ঞ চিকিৎসক দল। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। চার সদস্যের চিকিৎসক দলে রয়েছেন, ডা. এস এম সিদ্দিকী, ডা. ওয়াহিদুর রহমান, ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মামুন আহমেদ।

এর আগে গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া কারাগারে তিনদিন আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।এছাড়া তিনি গত বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন।

রিজভী আরও বলেন, খালেদা জিয়ার নিকটাত্মীয়রা কারাগারে তাকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে আসার পর খালেদা জিয়ার স্বজনেরা আমাদের যা জানিয়েছেন তা হৃদয় বিদারক। তিনদিন আগে কারাগারে দাঁড়িয়ে ছিলেন খালেদা জিয়া। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান এবং অজ্ঞান হয়ে পড়েন। এছাড়া তিন সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছেন।

তিনি আরও বলেন, এখনও তিনি জ্বরে ভুগছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়া সুস্থ আছেন। কিন্তু আমি রিজভী চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারাগারে খালেদা জিয়া সুস্থ নেই। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা মাথায় নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ১০ জুন রোববার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বিএনপি।


এ ক্যটাগরির আরো খবর..