× Banner
সর্বশেষ
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আজ ২৫ জানুয়ারি সোমবার দিনের শুরুতে আপনার রাশিফল

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

আজ ২৫ জানুয়ারি সোমবার দিনের শুরুতে আপনার রাশিফলে দেখে নিন  কোন বাধা বিঘ্ন আছে কি না। থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ ঘরের কাজে বাচ্চারও হাত লাগাবে। সুখী দাম্পত্য জীবনে কোন ঝঞ্ঝাট আসতে দেবেন না। পরিবারের ছোট সদস্যদের নিয়ে শপিং করতে যেতে পারেন। নতুন ধারণা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।

বৃষভঃ সমস্ত কাজ শেষ করার ইচ্ছা থাকলেও সম্পূর্ণ করতে পারবেন না। নিজের খুশি অন‍্যের সঙ্গে ভাগ করে নিলে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। পরিবারের সদস্যদের সময় দিতে গিয়ে নিজের জন্য সময় না পেলেও অল্প সময় বের করে নিজের মত করে কাটাতে হবে। পরিবারের বাচ্চাদের সাহায্যে অনেক অর্থের আগমন ঘটবে।

মিথুনঃ অল্প আলাপের মানুষের সঙ্গে জীবনের সব গোপনীয়তা না শেয়ার করাই মঙ্গল। আর্থিক ঝোক্কি আছে, এমন কাজ এড়িয়ে চলুন। দিনের শুরুতে স্ত্রীর সঙ্গে বিবাদ হলেও, রাতে মিটে যাবে। ভালোবাসার মানুষের সব দোষ ভুলে গিয়ে আজকে তাকে ক্ষমা করে দিন।

কর্কটঃ পরিবারের সদস্যদের সঙ্গে সব বিষয়ে সহমত না হলেও শিক্ষার্জন করতে পারবেন। কাজে ছুটি নিলেও চিন্তা করবেন না, সব ঠিকঠাক চলবে। আজ এক কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে আপনাকে। আজকের দিনে আপনি আর্থিক পুরস্কার পেতে পারেন। ভালোবাসার মানুষের থেকে আজকের দিনে কোন বিশেষ উপহার পেতে পারেন।

সিংহঃ আজ পরিবারের সদস্যদের থেকে অতিরিক্ত আদর যত্ন পাবেন। মনকে সুস্থ রাখতে সমস্যা এড়িয়ে চলুন। বিবাহিত জীবন সুখের হবে। ঘরের কাজ শেষ করে সিনেমা সিরিয়াল দেখতে পারেন। আজকের দিনে বাবা মায়ের থেকে অর্থ সঞ্চয়ের বিষয়ে জানতে পারবেন।

কন্যাঃ আপনার আচরণে বাড়িতে সমস্যা হতে পারে, দেরি করে বাড়ি ফেরা বন্ধ করুন। বিবাহিত জীবন সুন্দর হবে। সব বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে না দেওয়াই উচিত। বেশি খরচ না করে শুধুমাত্র প্রয়োজনের জিনিস কিনুন। ওজন নিয়ন্ত্রণে আনতে ব‍্যায়াম করা উচিত। ভালোবাসার মানুষকে নিজের মনের কথা বলুন।

তুলাঃ ভালোবাসার মানুষকে সম্মান করুন, তাকে অসম্মান করবেন না। অসময়ে সঙ্গীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলুন। অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পরিবারের বড়দের সঙ্গে কথা বলুন। পরিবার অপেক্ষা অফিসে বেশি সময় দিলে, সংসারে সমস্যা হতে পারে। কাছের মানুষদের থেকে নতুন কাজে উতসাহ পাবেন।

বৃশ্চিকঃ কাজের জায়গায় বিরক্তিকর মানুষ, আজকের দিনে বুদ্ধিমান হয়ে উঠবেন। অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে প্রচুর পরিমাণ অর্থের অধিকারী হবেন। পুরোনো বন্ধুর আগমনে পুরোনো দিনের স্মৃতি উজ্জ্বল হবে। আজ কোন অনুষ্ঠানে বন্ধুর অনুপস্থিতি আপনাকে দুঃখ দেবে। এই রাশির ছাত্রছাত্রীদের আজকের দিনে বন্ধুদের সঙ্গে বেশি মেলামেশা না করাই শ্রেয়।

ধনুঃ অবসর সময়ে ঘর পরিস্কার করুন। আপনার হাসির মাধ্যমে সব রোগের মুক্তি ঘটবে। আজ পরিবারের সদস্যদের থেকে অতিরিক্ত আদর যত্ন পাবেন। শুধু শুধু বসে না থেকে অর্থ উপার্জনের কাজে যোগ দিন। আজকের দিনে একা সময় কাটাতে পছন্দ করবেন।

মকরঃ আপনার মিষ্টি স্বভাবের কারণে আজকের দিনে অনেক বন্ধু হতে পারে। আজকের দিনে শক্তির প্রকাশ ঘটিয়ে অসাধারণ কিছু করতে পারেন। অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে, পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন। আপনার ভাই বা বোন আজকে আপনাকে অনেক সাহায্য করতে পারে।

কুম্ভঃ পড়ুয়ারা স্কুলের প্রোজেক্টের জন্য সাহায্য চাইলে তাদের সাহায্য করুন। আজকের দিনে ব‍্যস্ততার মধ্যেও শরীর সুস্থ থাকবে। কোন আত্মীয়র বাড়িতে ঘুরতে গিয়ে তাদের কথায় মন খারাপ হতে পারে। আজ বিভিন্ন উতস থেকে অর্থের আগমনে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হওয়ায় একাকীত্ব ঘুচবে।

মীনঃ ভালোবাসার মানুষের ভালোবাসা আজকের দিনে গভীরভাবে বুঝতে পারবেন। ব‍্যবসা ক্ষেত্রে ভালো লাভ হবে। বাচ্চাদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন আজকে। আজ প্রেমের দিন। বন্ধুর সমস্যায় নিজেও সমস্যা অনূভব করবেন।


এ ক্যটাগরির আরো খবর..