× Banner
সর্বশেষ
ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র

ডেস্ক

আজ ১২ এপ্রিল শুক্রবার রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
আজকের রাশিফল, রাশিফল, শুক্রবারের রাশিফল, শনিবারের রাশিফল, রবিবারের রাশিফল, সোমবারের রাশিফল, মঙ্গলবারের রাশিফল, বুধবারের রাশিফল, বৃহস্পতিবারের রাশিফল, জেনে নিন রাশিফল, জ্যোতিষ শাস্ত্র, আজকের দিনের রাশিফল, ১২টি রাশির রাশিফল, জ্যোতির্বিজ্ঞান গণনা, জ্যোতিষির গণনা, এস্ট্রোলজার, মাসিক রাশিফল, মেষ রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৈদিক জ্যোতিষে গণনা, আজকের ভবিষ্যদ্বাণী,এবছরের রাজা মঙ্গল, মন্ত্রী শুক্র, জলাধিপতি চন্দ্র, শষ্যাধিপতি বৃহস্পতি
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ ১২ এপ্রিল শুক্রবার আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। জেনে নিন প্রত্যেক রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়য়ের প্রতি মনোযোগী হন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। পাশাপাশি, কোনো কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। আপনি আজ অবসর সময়ে কোনো পার্কে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও সেখানে একজন অপরিচিত ব্যক্তির সাথে আপনার তর্কের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অভাবী ব্যক্তিদের ছোলা, সরষের তেল ও কালো রঙের পোশাক দান করুন।

বৃষ রাশি: কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ গ্রহণ না করে চিকিৎসকদের সঠিক পরামর্শ নিন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি অর্ধাঙ্গিনীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য শোয়ার সময়ে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন। পরের দিন সকালে কাছের একটি গাছে সেই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

মিথুন রাশি: পরিবারের কোনো সদস্যের আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। তবে, প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ নিজের কোনো কাজ অন্য কাউকে দিয়ে করাবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন এবং হিংসা দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, ভালো মানুষদের সাথে সংযোগ স্থাপন করুন।

কর্কট রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। ভালোবাসার মানুষটির সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময়ে আবেগপ্রবণ হয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে একদিন নুন ছাড়া খাবার খান।

সিংহ রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ আপনার কোনো মূল্যবান জিনিস ছিনতাই হতে পারে। যার ফলে আপনার মন প্রভাবিত হবে। বাবা-মায়ের সাথে আজ কিছুটা সময় কাটান। আজ কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অশ্বত্থ গাছের শিকড়ে তেল ঢালুন।

কন্যা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজ আপনি কোনো খেলাধূলায় অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। নতুন পরিকল্পনাগুলির মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ১০৮ দিন ধরে বাড়িতে গঙ্গাজল ছড়ান।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আজ আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পেয়ে যাবেন। প্রেমের জীবনে অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরে আজ আমি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  শারীরিক দিক থেকে উন্নতির জন্য মঙ্গল যন্ত্রে একটি আংটি খোদাই করে তা ধারণ করুন।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ দাঁতের যন্ত্রণা অথবা পেটের গোলমালে ভুগতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। ফোনে আজ আপনার একজন পুরোনো বন্ধুর সাথে কথা হতে পারে। যেখানে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়িতে আজ হঠাৎ করেই একজন আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বাড়িতে কোনো আবর্জনা জমতে দেবেন না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনো দীর্ঘস্থায়ী রোগের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আজ সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। নাহলে আপনার কোনো কথা তাঁদের খারাপ লাগতে পারে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে লক্ষীনারায়ণ মন্দিরে গিয়ে দর্শন করে প্রসাদ অর্পণ করুন।

মকর রাশি: মনে রাখবেন, আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনি আজ কোনো সৃজনশীল কাজ করতে পারেন। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনি আজ আপনার ব্যক্তিত্বকে উন্নত করার জন্য কিছুটা সময় ব্যয় করবেন। প্রিয়জনদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  কর্মজীবনে উন্নতির লক্ষ্যে বয়স্ক ব্যক্তিদের সাহায্য করুন।

কুম্ভ রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ পরিবারের সদস্যদের সাথে নিজের কোনো সমস্যার বিষয় তুলে ধরতে পারেন। যেটি আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে কালো রঙের পোশাক পরিধান করুন।

মীন রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা সময় নষ্ট করা থেকে আজ বিরত থাকুন। কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। পর্যটনের ক্ষেত্র আজ আপনাকে লোভনীয় পেশার সুযোগ দিতে পারে। প্রেমের জীবনে সতর্ক থাকুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার গৃহদেবতার উদ্দেশ্যে প্রতিদিন হলুদ রঙের ফুল অর্পণ করুন।


এ ক্যটাগরির আরো খবর..