আজ ১০ ফেব্রুয়ারি (২৭ মাঘ) মঙ্গলবারের জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল।
মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যদিও, আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। অনেকেই আজ আপনার প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ত্রিফলা বা ৩ টি জড়িবুটির সংমিশ্রণ প্রতিদিন সেবন করুন।
বৃষ রাশি: এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ সংরক্ষণ করতে হবে। নাহলে, তা চুরির সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ অন্যদের সঙ্গে আপনার অর্জিত জ্ঞান ভাগ করে নিতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি আজ একটি চমক পাবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।
মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। সন্তানদের স্বাস্থ্যের প্রতি আজ অবশ্যই নজর দিন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনার সঙ্গে আজকেও বিশ্বাসঘাতকতা করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগান।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্র প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। আপনি আজ কোথাও পিকনিকে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে বার্লি খেতে দিন।
সিংহ রাশি: আপনি আজ একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভাল ধারণা এবং পরিকল্পনা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেই সময়ে আপনি জিমে যেতে পারেন অথবা খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার স্নানের জলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং দুধ মিশিয়ে দিন।
কন্যা রাশি: বিশিষ্ট মানুষদের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। যাঁরা বাজি বা জুয়া খেলার মাধ্যমে অর্থব্যয় করছিলেন তাঁরা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এহেন বদভ্যাস অবশ্যই পরিত্যাগ করুন। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হওয়া একটি সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই ধর্মীয় স্থানে কালো-সাদা তিলের দানা এবং সাত রকমের শস্য অর্পণ করুন।
তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। অতিরিক্ত অর্থ উপার্জনের লক্ষ্যে অবশ্যই নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার পাত্রে সারারাত জল রেখে তা পান করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ দান-ধ্যান এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনি মানসিক শান্তি পাবেন। আপনি আজ আর্থিক লেনদেন এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন। এগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার কোনও নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের পোশাক বেশি করে পরুন।
ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ একটি কাজ করতে গিয়ে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্ম ক্ষেত্রে আজ আপনার দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ নিজে থেকে কোনও জটিল বিষয়ে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শরীরে বিভিন্ন রং রয়েছে এমন কুকুরকে পোষ্য হিসেবে রাখুন।
মকর রাশি: অযথা সময় নষ্ট না করে সময়কে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীদের আজ ব্যবসায়িক ক্ষেত্রে মনোযোগী হতে হবে। বিনোদনমূলক কাজকর্মের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ বাড়িতে এমন একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন যেটি পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে জুতোর তলায় ৭ টি তামার নরম পিন লাগান।
কুম্ভ রাশি: আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ সবার কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রুপোর হাতি তৈরি করে তা বাড়িতে রাখুন।
মীন রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি আজ আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনার আজ দূরে কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বিবর্ণ এবং পুরনো কাপড় ও খবরের কাগজ বাড়ি থেকে সরিয়ে দিন।